বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান

স্ত্রীর কথা শুনলে আয়ু বাড়বে স্বামীর!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৩ অপরাহ্ন, ২রা জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

পৃথিবীর মধুর সম্পর্কের মধ্যে একটি স্বামী-স্ত্রীর সম্পর্ক। তবে এ সম্পর্কে অত্যধিক নিয়ন্ত্রণ কারও জন্যই ভালো নয়। স্বামীর খেয়াল রাখতে গিয়ে অনেক স্ত্রীই একটু বেশি কঠোর হয়ে পড়েন। সেটাই হয়ত পছন্দ করেন না স্বামীরা। তারা কী খাচ্ছেন, কোথায় যাচ্ছেন, সেই নজরদারি করতে গিয়ে স্ত্রীরা অনেক সময়ই রেগে যান। এই নিয়ে খুটখাট মনোমালিন্যও লেগে থাকে দুজনের। আর নজরদারি বেশি হলেই গেল! তবে জানেন কী এই নজরদারি এড়িয়ে গেলে ক্ষতি বেশি হয় স্বামীরই। গবেষণা বলছে বউয়ের কথা শুনে যদি চলেন, তবে আয়ু বাড়বে স্বামীর।

গবেষণায় আরও বলা হয়েছে, অত্যধিক নিয়ন্ত্রণ স্বামী বা স্ত্রী কারও জন্যই ভালো নয়। সংসারের শান্তি বজায় রাখতে স্বামী বা স্ত্রী একে অন্যকে নিয়ন্ত্রণ করতেই পারেন, তাই বলে অতিরিক্ত নিয়ন্ত্রণ করতে যাবেন না। কারণ অতিরিক্ত নিয়ন্ত্রণের কারণে সংসারে অশান্তি দেখা দিতে পারে। এর থেকে মানসিক চাপ আরও বাড়ে, যা স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব ফেলে। তাই দুজনের মধ্যে পারস্পরিক বোঝাপড়াতেই গড়ে উঠুক সুখের সংসার।

আরো পড়ুন : যে দেশে ডিভোর্স অবৈধ!

তবে এরই মাঝে যদি আপনি স্ত্রীর কথা মেনে চলেন তাহলে কিন্তু আপনি দীর্ঘায়ু হবেন। এমনটিই জানাচ্ছে গবেষণা। যেসব পুরুষরা তাদের স্ত্রীর নিয়ন্ত্রণে বা বশে থাকেন তারাই নাকি স্বাস্থ্যবান ও দীর্ঘজীবী হন। মিশিগান স্টেট ইউনিভার্সিটির (এমএসইউ) সমাজবিজ্ঞানীদের নেতৃত্বে করা একটি সমীক্ষা দেখা গেছে, স্ত্রীর নিয়ন্ত্রণে থাকা পুরুষদের মধ্যে ডায়াবেটিসের ঝুঁকি কম। এমন পুরুষরা দীর্ঘজীবীও হন অন্যদের চেয়ে বেশি।

এই গবেষণার প্রধান গবেষক হুই লিউ বলেন, 'বেশিরভাগ স্ত্রীই তার স্বামীর স্বাস্থ্যের প্রতি যত্নবান। নিয়মিত স্বামীর স্বাস্থ্যের নজরদারি করেন তারা। সঠিক খাদ্যাভ্যাস ও শরীরচর্চার দিকেও অনেক স্বাস্থ্য সচেতন স্ত্রীরা খেয়াল রাখেন। এর ফলেই সুস্থ থাকেন স্বামী। যদিও অনেক স্বামীই স্ত্রীর এমন শাসন পছন্দ করেন না। তবে এতে কিন্তু লাভ পুরুষেরই।'

গবেষণাটি যুক্তরাষ্ট্রের ৫৭-৮৫ বছর বয়সী ১২২৮ জন বিবাহিত ব্যক্তির উপর করা হয়েছিল। গবেষণায় আরও দেখা যায়, একটি অসুখী বিবাহ খারাপ স্বাস্থ্য ও কম দীর্ঘায়ুর কারণ হতে পারে। অন্যদিকে সুখী পরিবারের দম্পতিরাও স্বাস্থ্যগতভাবে সুস্থ থাকেন ও দীর্ঘজীবী হন।

এস/ আই.কে.জে


স্বামী-স্ত্রী আয়ু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250