শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি *** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান *** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন খারিজ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৮ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৫

#

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: এএফপি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিচারকরা। পাশাপাশি গাজা যুদ্ধের বিচার করার এখতিয়ার আইসিসির আছে কী না, ইসরায়েলের এমন চ্যালেঞ্জও বিবেচনা করছেন আদালত।

আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত একটি সিদ্ধান্তে জানা যায়, ফিলিস্তিনি ভূখণ্ডে নৃশংসতাসংক্রান্ত অপরাধের অভিযোগ নিয়ে আইসিসির চলমান তদন্ত স্থগিতের জন্য ইসরায়েলের করা অনুরোধও প্রত্যাখ্যান করেছেন বিচারকরা। খবর রয়টার্সের।

গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু, ইয়োভ গ্যালান্ট ও হামাস নেতা ইব্রাহিম আল-মাসরির বিরুদ্ধে গত ২১শে নভেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আইসিসি।

গত ফেব্রুয়ারিতে আদালত জানিয়েছেন, ইব্রাহিম আল-মাসরি মোহাম্মদ দেইফ নামেও পরিচিত। তার মৃত্যুর বিষয়ে বিশ্বাসযোগ্য প্রতিবেদন পাওয়ার পর বিচারকরা তার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেছেন।

নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত এ আদালতের এখতিয়ার স্বীকার করে না ইসরায়েল। তারা গাজায় যুদ্ধাপরাধের অভিযোগও অস্বীকার করে। দেশটি বলছে, ২০২৩ সালের ৭ই অক্টোবর হামাসের হামলার পর গাজায় তারা যে সামরিক অভিযান চালাচ্ছে, তা মূলত হামাসকে নির্মূল করার লক্ষ্যে। নেতানিয়াহু এবং গ্যালান্টের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধেও আপত্তি জানিয়েছে তারা।

বেনিয়ামিন নেতানিয়াহু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250