শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি *** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান *** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প

দিল্লি বিস্ফোরণের পর ভারতের পাশে দাঁড়ালেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৩ অপরাহ্ন, ১৪ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

দিল্লির লালকেল্লা এলাকার কাছে সোমবার (১০ই নভেম্বর) সন্ধ্যার বিস্ফোরণের ঘটনায় নিহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার (১২ই নভেম্বর) তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতের জনগণের প্রতি শোকবার্তা পাঠান।

নেতানিয়াহু বলেন, ‘আমাদের প্রিয় বন্ধু নরেন্দ্র মোদী এবং ভারতের সাহসী মানুষদের উদ্দেশ্যে বলতে চাই, সারা এবং আমি, এবং ইসরায়েলের মানুষ, নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। শোকের এই সময়ে ইসরায়েল আপনাদের পাশে আছে।’

পরবর্তী বার্তায় তিনি লেখেন, ‘ভারত ও ইসরায়েল প্রাচীন সভ্যতা। আমরা একই মূল্যবোধ ও দৃঢ়তার উপর দাঁড়িয়ে আছি। সন্ত্রাস আমাদের শহরে আঘাত করতে পারে, কিন্তু আমাদের আত্মাকে নাড়াতে পারবে না। আমাদের দুই দেশের আলো আমাদের শত্রুর অন্ধকারকে হার মানাবে।’

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সা’রও সমবেদনা জানান। তিনি বলেন, ‘দিল্লির কেন্দ্রস্থলে সংঘটিত বিস্ফোরণে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েল ভারতের পাশে আছে।’

এদিকে বিস্ফোরণকে সম্ভাব্য সন্ত্রাসী হামলা ধরে নিয়ে তদন্ত শুরু করেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ। সংস্থাটি জানায়, একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে এবং এটি এসপি-স্তরের কর্মকর্তাদের তত্ত্বাবধানে কাজ করবে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (এমএইচএ) ঘটনাটির তদন্ত আনুষ্ঠানিকভাবে এনআইএর কাছে হস্তান্তর করেছে। তদন্ত দল বিস্ফোরণটি ‘ইচ্ছাকৃত না দুর্ঘটনাজনিত’— সব ধরনের সম্ভাবনা খতিয়ে দেখবে।

সোমবার সন্ধ্যা সাতটার দিকে লালকেল্লার কাছে সুভাষ মার্গ ট্রাফিক সিগন্যালের কাছে ধীরগতির একটি হুন্ডাই আই-২০ গাড়ির সামনে বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের আরও কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

দিল্লির অন্যতম ব্যস্ত ঐতিহাসিক এলাকায় বিস্ফোরণের পর পুরো দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

জে.এস/

বেনিয়ামিন নেতানিয়াহু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250