বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান

‘আগামীতে রেশন পাবেন পোশাক শ্রমিকরা’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৬ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান জানিয়েছেন, পোশাক কারখানার মালিক পক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের রেশন দেয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। রেশনের বিষয়টি দীর্ঘমেয়াদী একটি প্রক্রিয়া। তবে আপাতত ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে শ্রমিকদের মধ্যে সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহ করার উদ্যোগ নেয়া হয়েছে।

শনিবার (২১শে সেপ্টেম্বর) দেশের একটি সংবদামাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন শ্রম সচিব।

তিনি বলেন, দেশের যে সব শ্রমঘন এলাকা রয়েছে যেমন সাভার, আশুলিয়া, গাজীপুর, টঙ্গী ও নারায়ণগঞ্জে টিসিবির কার্ডের বাইরেও কিভাবে ট্রাকে করে ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ বাড়ানো যায় সে ব্যাপারে শ্রম মন্ত্রণালয় কাজ করছে। ইতোমধ্যেই এ ব্যাপারে আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। বাণিজ্য সচিবকে ইতোমধ্যেই আমি ডিও প্রেরণ করেছি। আমরা চেষ্টা করছি ওই সব এলাকায় ট্রাকসেলের মাধ্যমে টিসিবির পণ্য সাশ্রয়ীমূল্যে বিক্রি করার, যেন শ্রমিকরা উপকৃত হন।

শ্রমিকদের স্বল্পমূল্যে এবং সহজে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার ব্যাপারে শ্রম সচিব বলেন, আমরা এ ব্যাপারে চিন্তা ভাবনা করছি। সরকারি হাসপাতালে এমনিতেই চিকিৎসার খরচ কম। তবে শ্রমঘন এলাকাগুলোতে সরকারি হাসপাতালগুলোতে আলাদা ডেস্ক করা যেতে পারে, অপরদিকে ওই সব এলাকায় যে সব বেসরকারি হাসপাতাল কিংবা ক্লিনিক রয়েছে তাদের সঙ্গে সমঝোতা স্মারকের (এমওইউ) মাধ্যমে শ্রমিকদের স্বল্প খরচে চিকিৎসা সুবিধার ব্যবস্থা করা যেতে পারে।

অপরদিকে পোশাক শিল্পে অস্থিরতার পেছনে বিদেশি ইন্ধনের বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত করছে জানিয়ে এ ব্যাপারে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান শ্রম সচিব।

ওআ/কেবি

পোশাক শ্রমিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250