বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান

পরকীয়া নিয়ে মুখ খুললেন মিথিলা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৬ অপরাহ্ন, ২৭শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

দেশের গণ্ডি পেরিয়ে প্রতিবেশী দেশ ভারতেও রাফিয়াত রশিদ মিথিলা ছড়িয়েছেন অভিনয়ের দ্যুতি। সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেছেন নানা বিষয় নিয়ে। সেখানে এক ফাঁকে র‌্যাপিড ফায়ারে অংশ নেন এই অভিনেত্রী।

শুরুতেই মিথিলার কাছে জানতে চাওয়া হয় মেয়ে আয়রা সম্পর্কে। তার চটজলদি উত্তর, আমার জীবন। এরপর আসে তাহসান খান প্রসঙ্গ। মিথিলা বলেন, বন্ধু, আয়রার বাবা।

পরকীয়ার প্রসঙ্গ আসতেই এই অভিনেত্রীর জবাব, পরকীয়া কী, আমি বুঝি না। এমনকি ব্যক্তিগতভাবে এসবে বিশ্বাসও করি না।

আরো পড়ুন: বিয়ের পর স্বামীর কাছ থেকে যে দামি উপহার পেলেন সোনাক্ষী

পরে উঠে আসে সৃজিত মুখার্জি ও মোশাররফ করিমের কথা। মিথিলার ছোট্ট জবাব, সৃজিত বর আর মোশাররফ করিম একজন শক্তিশালী অভিনেতা।

প্রসঙ্গত, দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর ২০০৬ সালে ঘর বেঁধেছিলেন তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা। ২০১৩ সালে সেই ঘর আলো করে আসে মেয়ে আয়রা। সবকিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু হঠাৎই ঘটে ছন্দপতন, বেজে ওঠে বিচ্ছেদের সুর। দীর্ঘ ১১ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন এই তারকা দম্পতি। পরে কলকাতার চলচ্চিত্র নির্মাতা সৃজিতের সঙ্গে গাঁটছড়া বাঁধেন মিথিলা। বর্তমানে আছেন তার সঙ্গেই।

সূত্র: আনন্দবাজার

এসি/


মিথিলা পরকীয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250