বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান *** ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, পুকুরে নামিয়ে শাস্তি

লিওনার্দো ডিক্যাপ্রিও বিভিন্ন জঙ্গলের ২১টি নতুন প্রাণীর খোঁজ দিলেন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৫ অপরাহ্ন, ৯ই আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

‘টাইটানিক’ ছবিতে প্রেমিক জ্যাকের চরিত্রে যিনি ছিলেন, তিনি হলিউডের প্রথম সারির অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। তবে অভিনয়ের বাইরেও তিনি পরিবেশ রক্ষার দায়িত্ব পালন করেন। বিভিন্ন দেশের গহীন জঙ্গলে অভিযান চালান, খোঁজ নেন সংকটে পড়া জীববৈচিত্র্যর ওপর।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন লিওনার্দো। সেখানে দেখা যায়, মাদাগাস্কারে যাওয়া এক অভিযান থেকে অস্তিত্ব হারানো ২১টি প্রাণী পরিচয় করিয়ে দিচ্ছেন তিনি। যদিও বিজ্ঞানীরা ধরে নিয়েছিলেন, এসব প্রাণী এখন অতীত, তারা হারিয়ে গেছে পৃথিবীর বুক থেকে।

অভিনেতা লিওনার্দো যেসব প্রজাতির প্রাণীর খোঁজ দিয়েছেন, তার মধ্যে রয়েছে পিঁপড়ের মতো গুবরে পোকা, তিন রকমের রঙিন মাছ, লাফাতে পারে এমন পাঁচ রকম মাকড়শা, একটি বিশালাকার কেন্নো জাতীয় প্রাণী; যেসব ১৮৯৭ সালের পর কখনও দেখা যায়নি।

আরও পড়ুন: আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন করুন : তিশা

লিওনার্দো ওই পোস্টে আরও উল্লেখ করেন, নিখোঁজ এসব প্রাণিগুলোর সন্ধান মিলেছে মাদাগাস্কারের মাকিলা জঙ্গল থেকে। তবে এসব প্রাণী পৃথিবীর আর কোথাও দেখা যায় না। কিন্তু মাদাগাস্কারের এই জঙ্গল চাষবাস ও গাছ কাটার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে।

বিখ্যাত হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও অস্কারজয়ী একজন অভিনেতা। ডিক্যাপ্রিও অভিনয়ের পাশাপাশি চালিয়ে গেছেন পরিবেশ আন্দোলন। ১৯৯৮ সালে তিনি পরিবেশ রক্ষার তাগিদে নিজের সংস্থা ‘লিওনার্দো ডিক্যাপ্রিও ফাউন্ডেশন’ স্থাপন করেন। জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য রক্ষা, সমুদ্রদূষণ রোধ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং উদ্ধার ও ত্রাণের কাজকর্ম করে থাকে লিওনার্দোর সংস্থা। নিজের সংস্থার মাধ্যমে হলিউড অভিনেতা ‘ওয়াটার প্ল্যানেট’, ‘গ্লোবাল ওয়ার্মিং’ নামে পরিবেশের ওপর ২টি ছোটো ওয়েব ফিল্মও প্রযোজনা করেছেন।

এসি/  আই.কে.জে

প্রাণী লিওনার্দো ডিক্যাপ্রিও

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250