সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার তদারকিতে নেমেছে বাণিজ্য মন্ত্রণালয়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৩ অপরাহ্ন, ৯ই অক্টোবর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাজার তদারকিতে নেমেছে বাণিজ্য মন্ত্রণালয়ের বেশ কয়েকটি টিম।

বুধবার (৯ই অক্টোবর) সকালে রাজধানীর ফকিরাপুল কাঁচাবাজার ও মোহাম্মদপুর টাউনহল বাজারে মন্ত্রণালয়ের মনিটরিং টিমগুলো তদারকি কার্যক্রম পরিচালনা করে।

এসময় চাল, ডাল, ডিম, মুরগিসহ কাঁচাবাজারে তদারকি করা হয়। মূল্য তালিকা টানানোসহ পণ্য ক্রয়-বিক্রয়ের রশিদ খতিয়ে দেখেন তারা। মূল্য তালিকা সঠিকভাবে না টানানো ও যথাযথভাবে সংরক্ষণ না করায় বেশকিছু দোকান মালিককে সতর্কও করেন তারা। তবে কাউকে জরিমানা করা হয়নি।

এদিকে, বাজারের অনিয়ম ও মূল্য নিয়ন্ত্রণের জন্য এ ধরণের তদারকি চলমান রাখার প্রতিশ্রুতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিম।

ওআ/কেবি

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250