বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণভোটে ‘হ্যাঁ’ কেটে দিয়ে ‘না’ রাখলেন ন্যান্সি, ফেসবুকে তোলপাড় *** চড়া মূল্যে নামমাত্র শুল্ক ছাড়, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে বিতর্ক *** ‘অর্ধকোটি’ টাকাসহ ঠাকুরগাঁও জামায়াতের আমির আটক *** নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় ৩৯৪ বিদেশি পর্যবেক্ষক ও ১৯৭ সাংবাদিক *** গণভোটে ‘না’ ভোট দেবেন আসিফ মাহতাব *** ভারতকে জবাব দেওয়া বড় সাফল্য হিসেবে দেখছেন বিসিবি সভাপতি *** সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়ম ভেঙে নির্বাচনী প্রচারণা *** যেমন ছিল অন্তর্বর্তী সরকারের শেষ দিনে সচিবালয়ের চিত্র *** বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন *** অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন

মায়ের বান্ধবীকে বিয়ে, অন্তরঙ্গ ছবি প্রকাশ!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৭ অপরাহ্ন, ২৪শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

পরিচালক বিরসার মায়ের বান্ধবী ছিলেন বিদিপ্তা। কদিন আগেই বান্ধবীর ছেলেকে বিয়ে করার কথা জানিয়েছিলেন বিদিপ্তা। এবার সামাজিক মাধ্যমে দিলেন অন্তরঙ্গ ছবি।

এই মুহূর্তে টলিউডে আলোচিত নাম পরিচালক বিরসা দাশগুপ্ত ও অভিনেত্রী বিদিপ্তা চক্রবর্তী দম্পতি। তবে পেশাগত নয়, ব্যক্তিগত কারণে। 

সুইমিং পুলে ভালোবাসায় মেতেছিলেন বিরসা-বিদিপ্তা। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন বিরসা। সেখানে দেখা গেছে বরের বুকে মাথা রেখেছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, ‘আজ ওয়ার্ল্ড বুক ডে, সবাই বুক হাতে ছবি দিচ্ছে! আমিও দিলাম বুকে বিদিপ্তা’। পিছনে দেখা গেল বিরশা-বিদিপ্তার কন্যা ইদাকেও।

আরো পড়ুন: বিয়ে-বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন জয়া আহসান

তবে নেটাগরিকরা মেতেছেন ট্রলে। একজন লেখেন, আপনি হয়তো মজা করেই এই ক্যাপশন দিয়েছেন। কিন্তু ওয়ার্ল্ড বুক ডে-র সঙ্গে এটাকে গুলিয়ে ফেলবেন না প্লিজ। শিক্ষার জায়গা আর ভালোবাসার জায়গা আলাদা। দ্বিতীয়জন লিখেছেন, ‘কী বাজে মশকরা। পরে অবশ্য বদলে দেওয়া হয় ছবির ক্যাপশন। লেখা হলো, হৃদয় আমার, ওই বুঝি তোর বৈশাখী ঝড় আসে।

বিরসা-বিদিপ্তা গাঁটছড়া বাঁধেন ২০১০ সালে। সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খোলার পর থেকেই চর্চায় রয়েছে তাদের এ সম্পর্ক।

এসি/ আই.কে.জে/ 

বিয়ে ছবি প্রকাশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250