বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতিকে ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র *** অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জাতিসংঘের *** গণভোটে ‘হ্যাঁ’ কেটে দিয়ে ‘না’ রাখলেন ন্যান্সি, ফেসবুকে তোলপাড় *** চড়া মূল্যে নামমাত্র শুল্ক ছাড়, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে বিতর্ক *** ‘অর্ধকোটি’ টাকাসহ ঠাকুরগাঁও জামায়াতের আমির আটক *** নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় ৩৯৪ বিদেশি পর্যবেক্ষক ও ১৯৭ সাংবাদিক *** গণভোটে ‘না’ ভোট দেবেন আসিফ মাহতাব *** ভারতকে জবাব দেওয়া বড় সাফল্য হিসেবে দেখছেন বিসিবি সভাপতি

ভোটের আগে ফাঁকা রাজধানী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৫২ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে সাধারণ ছুটি শুরুর পর আজ বুধবার (১১ই ফেব্রুয়ারি) ফাঁকা হয়ে গেছে রাজধানী ঢাকা। ভোট দিতে অনেকেই ধরেছেন গ্রামের পথ। এ কারণে ব্যস্ত এই মহানগরীর চিরচেনা যানজটের চিত্র বদলে গেছে। প্রধান সড়কগুলোতে নেই স্বাভাবিক দিনের চাপ, অনেক জায়গায় দেখা মিলছে ফাঁকা রাস্তার।

রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে গত দুই দিন ধরে ছিল ঘরমুখো মানুষের ভিড়। নির্বাচনের আগের দিন আজও রেলপথ ও সড়কপথে বাড়ি ফিরছেন অনেকে। কমলাপুর রেলস্টেশন এলাকায় যাত্রীদের চাপ লক্ষ্য করা গেছে। দূরপাল্লার ট্রেনগুলো নির্ধারিত সূচি অনুযায়ী চলাচল করছে। পাশাপাশি যাত্রীবাহী লোকাল ও কমিউটার ট্রেনও চলাচল অব্যাহত রয়েছে।

সড়কে গণপরিবহন সীমিত আকারে চললেও যাত্রীসংখ্যা তুলনামূলক কম। নির্বাচনী কাজে যানবাহন রিকুইজিশনের কারণে বাসের সংখ্যা কম বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। তবে মেট্রোরেল স্বাভাবিকভাবেই চলাচল করছে এবং যাত্রী পরিবহন করছে নিয়মিত সময়সূচি অনুযায়ী।

আগামীকাল ১২ই ফেব্রুয়ারি ভোট গ্রহণের দিন বিভিন্ন ধরনের যানবাহনে নিষেধাজ্ঞা থাকলেও মেট্রোরেল ও ট্রেন চলাচল অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে নির্বাচনকে ঘিরে রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট। টহল জোরদারের পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চলছে।

সব মিলিয়ে নির্বাচনের আগের দিন ঢাকার চেনা কোলাহল অনেকটাই স্তিমিত। ব্যস্ত নগরী যেন সাময়িক বিরতিতে, অপেক্ষা আগামীকালের ভোটের।

জে.এস/

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতিকে ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’

🕒 প্রকাশ: ০৬:০৪ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা

🕒 প্রকাশ: ০৫:৩২ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র

🕒 প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জাতিসংঘের

🕒 প্রকাশ: ০৪:৫২ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

গণভোটে ‘হ্যাঁ’ কেটে দিয়ে ‘না’ রাখলেন ন্যান্সি, ফেসবুকে তোলপাড়

🕒 প্রকাশ: ০৪:৪২ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250