বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৪৮ পূর্বাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

আগামীকাল বৃহস্পতিবার (১২ই ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ দলের শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন, সেই তথ্য জানিয়েছে দলটির মিডিয়া সেল। সেলের দেওয়া তথ্যানুযায়ী এদিন সকালে নিজ নিজ নির্বাচনী এলাকার কেন্দ্রে ভোট দেবেন দলের নেতারা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গতকাল মঙ্গলবার রাতে জানান, ১২ই ফেব্রুয়ারি সকালে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্রে ভোট দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

এ ছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা দাউদকান্দির গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, মির্জা আব্বাস শাহজাহানপুর মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে, গয়েশ্বর চন্দ্র রায় কেরানীগঞ্জের আরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, আবদুল মঈন খান নরসিংদীর চারনগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামের মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, সালাহউদ্দিন আহমদ কক্সবাজারের পেকুয়া উপজেলা সরকারি মডেল জি এম সি ইনস্টিটিউট কেন্দ্রে, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জের সালেহা ইশহাক সরকারি গার্লস স্কুল কেন্দ্রে, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলার লালমোহনের আব্দুল ওয়াহাব সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এবং এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুরের নবাবগঞ্জের মতিহারা সরকারি হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন।

বিএনপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250