শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি *** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান *** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প

৯২ বছর বয়সে ষষ্ঠ বাগদান সারলেন রুপার্ট মারডক

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৬ অপরাহ্ন, ৮ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

আবারও বাগদান সারলেন ধনকুবের ও মিডিয়া মোগল রুপার্ট মারডক। ৯২ বছর বয়সী এই মিডিয়া টাইকুনের এটি ষষ্ঠ বাগদান। পাত্রী ৬৭ বছর বয়সী এলেনা জুকোভা, একজন অবসরপ্রাপ্ত রাশিয়ান আণবিক জীববিজ্ঞানী।

শুক্রবার (৮ই মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যমের এক প্রতিবেদনের বরাতে এ তথ্য জানা যায়। 

কয়েক মাস ধরে ডেটিংয়ের পর বাগদান করেছেন রুপার্ট মারডক ও এলেনা জুকোভা। তাদের বিয়ের অনুষ্ঠানটি চলতি বছর ক্যালিফোর্নিয়ায় মারডকের মোরাগা ভিনেয়ার্ড অ্যান্ড এস্টেটে অনুষ্ঠিত হতে পারে বলে শোনা যাচ্ছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, এলেনার সঙ্গে বাগদানটি মারডকের ষষ্ঠ বাগদান হলেও বিয়েটি হবে মারডকের পঞ্চম বিয়ে। রুপার্ট মারডক গত বছর ফক্স অ্যান্ড নিউজ কর্পের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ান। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসই প্রথম তার বাগদানের এই খবরটি সামনে আনে।

এই সংবাদমাধ্যমটির মতে, চলতি বছরের জুনে মারডকের এই বিবাহ হবে বলে নির্ধারিত হয়েছে এবং আমন্ত্রণপত্রগুলো ইতোমধ্যেই পাঠানো হয়েছে। এর আগে, গত বছরের এপ্রিলে আকস্মিকভাবে নিজেদের বাগদান বাতিল করেন রুপার্ট মারডক ও অ্যান লেসলি স্মিথ।

আরও পড়ুন: ইলন মাস্ককে টপকে বিশ্বের শীর্ষ ধনী বেজোস

গেল গ্রীষ্মের শেষেই আমেরিকায় তাদের বিয়ে সম্পন্ন হওয়ার কথা ছিল। তবে সাবেক ওই নারী পুলিশ কর্মকর্তার সঙ্গে বাগদান বাতিলের পর থেকেই রুশ বিজ্ঞানী এলেনা জুকোভার সঙ্গে অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত মারডক ডেট করছিলেন বলে গুজব ছড়িয়ে পড়ে।

সূত্র: বিবিসি

এসকে/ 

রুপার্ট মারডক ষষ্ঠ বাগদান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250