বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান *** ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, পুকুরে নামিয়ে শাস্তি

জাকসু নির্বাচন আগামী ৩১শে জুলাই

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২৬ অপরাহ্ন, ১লা মে ২০২৫

#

ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। আগামী ৩১শে জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।

গতকাল বুধবার (৩০শে এপ্রিল) দিবাগত রাত পৌনে একটার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে এ তফসিল ঘোষণা করা হয়। 

গতকাল তফসিল ঘোষণা করেন জাকসু নির্বাচনের লক্ষ্যে গঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার মো. মনিরুজ্জামান।

এদিকে প্রধান নির্বাচন কমিশনারের ঘোষণা অনুযায়ী, ১২ই মে খসড়া ভোটার তালিকা ও খসড়া আচরণবিধি প্রকাশ করা হবে।আপত্তি গ্রহণ এবং খসড়া আচরণবিধি সম্পর্কে মতামত গ্রহণের শেষ তারিখ ২১শে মে। আর চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ এবং চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে ৩০শে জুন।

এ ছাড়া মো. মনিরুজ্জামান বলেন, ১লা জুলাই থেকে ৩রা জুলাই পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দেওয়া যাবে ৭ই জুলাই পর্যন্ত। যাচাই–বাছাইয়ের পর খসড়া প্রার্থী তালিকা প্রকাশ ৯ই জুলাই। এ ছাড়া মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৪ই জুলাই এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ১৫ই জুলাই। ৩১শে জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ হবে এবং একই দিনে ফলাফল প্রকাশ করা হবে।

আরএইচ/

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মনোনয়ন ফরম জাকসু নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250