শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট

পল্লী উন্নয়ন বোর্ডে নবম ও দশম গ্রেডে নিয়োগ

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০০ অপরাহ্ন, ২৬শে মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের রাজস্ব বাজেটভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই প্রতিষ্ঠানে নবম ও দশম গ্রেডে ৯০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। গত ১২ই জুলাই যারা আবেদন করেছিলেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

পদের নাম: উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা

পদসংখ্যা: ২৩

যোগ্যতা: প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান)সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির চার বছর মেয়াদের স্নাতক (সম্মান) ডিগ্রি স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদের স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (নবম গ্রেড)

পদের নাম: সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা

পদসংখ্যা: ৬৫

যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদের স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (দশম গ্রেড)

পদের নাম: গবেষণা কর্মকর্তা

পদসংখ্যা:

যোগ্যতা: অর্থনীতি বা পরিসংখ্যানে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (দশম গ্রেড)

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই ওয়েবসাইটের (www.brdb.teletalk.com.bd) মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য পল্লী উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদন ফি

তিনটি পদের জন্য সার্ভিস চার্জসহ ২২৩ টাকা আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। এ ছাড়া অনগ্রসর নাগরিকেরা এসব পদের জন্য সার্ভিস চার্জসহ ৫৬ টাকা জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়৪ঠা মে, ২০২৫।

আরএইচ/

পল্লী উন্নয়ন বোর্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250