বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

মাইলস্টোনে দগ্ধদের চিকিৎসায় চীনের চিকিৎসক দল আসছে রাতে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:০৬ অপরাহ্ন, ২৪শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আহতের চিকিৎসায় ঢাকায় আসছে চীনা চিকিৎসক দল। বাংলাদেশস্থ চীনা দূতাবাস জানিয়েছে, আজ বৃহস্পতিবার (২৪শে জুলাই) রাতে তারা ঢাকায় অবতরণ করবে।

চীন দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অনুরোধে পাঁচজন দগ্ধ রোগী বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স নিয়ে গঠিত চীনের জরুরি চিকিৎসা দল আজ ২৪শে জুলাই, বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছাবে। পরে তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে প্রয়োজনীয় সহায়তা ও মূল্যায়ন কার্যক্রমে অংশ নেবেন।’

আরেক বিবৃতিতে চীন দূতাবাস বলেছে, ‘বাংলাদেশের অনুরোধে আজ সকালে চীনের ইউনান প্রদেশ জরুরি ভিত্তিতে কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির সেকেন্ড অ্যাফিলিয়েটেড হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি দল গঠন করে। দলটি বাংলাদেশ জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সঙ্গে একটি রিমোট ভিডিও কনসালটেশনে অংশ নেয়।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘দগ্ধ চিকিৎসা, প্লাস্টিক সার্জারি, শিশু কিডনি রোগ এবং শিশু শ্বাসযন্ত্রজনিত রোগে বিশেষজ্ঞ চীনা চিকিৎসকরা বাংলাদেশের চিকিৎসকদের সঙ্গে একসঙ্গে সাম্প্রতিক একটি সামরিক বিমান দুর্ঘটনায় গুরুতর আহত কয়েকজন রোগীর অবস্থা মূল্যায়ন করেন এবং চিকিৎসা পরিকল্পনা নিয়ে যৌথভাবে আলোচনা করেন।’

চিকিৎসক চীন-বাংলাদেশ বাংলাদেশ-চীন বিমান বিধ্বস্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250