বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান *** কঠোর নজরদারিতে সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত, যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন *** ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে: প্রধানমন্ত্রী *** প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস *** হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার: স্বাস্থ্যমন্ত্রী

দাবি আদায়ে ইবি উপাচার্যের কক্ষে বসে কর্মকর্তাদের আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:২০ অপরাহ্ন, ১২ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

দাবি আদায়ে এবার উপাচার্যের কার্যালয়ের মেঝেতে বসে আন্দোলন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তারা। রোববার (১১ই ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দুুপুর সাড়ে ১২টা পর্যন্ত সেখানে অবস্থান নেন তারা। এসময় দাবির বিষয়গুলো নিয়ে আরও বিশদভাবে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়ে কার্যালয় ত্যাগ করেন উপাচার্য।

জানা যায়, ১২ দফা দাবি নিয়ে সকাল ৯টায় প্রশাসন ভবনের সামনে কর্মবিরতি শুরু করেন কর্মকর্তারা। পরে সকাল ১১টায় তাদের দাবিসমূহ সোমবার অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করার দাবি নিয়ে উপাচার্যের সঙ্গে দেখা করেন তারা। এসময় কর্মকর্তা সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে প্রায় অর্ধশত কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন : ইবির লোকপ্রশাসন বিভাগের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত

পরে বেলা চারটার দিকে সমিতির সভাপতি ও সম্পাদক উপাচার্যের বাসভবনে প্রশাসনের কর্তাব্যক্তিদের সঙ্গে এ বিষয়ে আলোচনায় বসেন। সেখানে উপাচার্য তাদের কিছু দাবি সিন্ডিকেটের এজেন্ডাভূক্ত রাখার আশ্বাস দিয়েছেন বলে জানান কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক ওয়ালিদ হাসান মুকুট। এ বিষয়ে জানতে উপাচার্যের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

আবির/ এস/ আই.কে.জে/

ইবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250