সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব *** সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম *** ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা *** সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি *** সাবেক উপদেষ্টাকে বিমানবন্দরে হয়রানির অভিযোগ *** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির

‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ পেলেন পাঁচজন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:২৭ অপরাহ্ন, ২রা মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

সমাজের নানা ক্ষেত্রে অসামান্য অবদান রেখে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ পেয়েছেন পাঁচ নারী। আজ সোমবার (২রা ফেব্রুয়ারি) মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী গোলাম। 

অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী শ্রেষ্ঠ নারী হিসেবে নির্বাচিত হয়েছেন আরিফা বেগম। শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী শ্রেষ্ঠ নারী হিসেবে সম্মাননা পেয়েছেন মারুফা আক্তার।

শ্রেষ্ঠ সফল জননী নারী হিসেবে সম্মাননা পেয়েছেন নাসরিন আক্তার। নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবনসংগ্রামে জয়ী শ্রেষ্ঠ নারী হিসেবে স্বীকৃতি পেয়েছেন মুক্তা আক্তার। আর সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে সম্মাননা লাভ করেছেন আফরোজা ইয়াসিন।

ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা এবং ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

আয়োজকরা জানান, তৃণমূল থেকে বিভিন্ন পর্যায়ে সংগ্রাম, সাফল্য ও অবদানের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা নারীদের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের সম্মাননা নারীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং অন্যদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে।

জে.এস/

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250