বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান

কবে বিয়ের পিঁড়িতে বসছেন ইধিকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৩ অপরাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

কলকাতার ছোট পর্দা থেকে ঢাকার শাকিব খানের হাত ধরে ‘প্রিয়তমা’ দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে ইধিকা পালের। শুধু অভিষেক বললে ভুল হবে, সিনেমায় তার অভিষেকটা হয়েছে বেশ রাজকীয়ভাবেই। প্রথম সিনেমাতেই বাজিমাত করেন, বনে যান ঢালিউডের ‘প্রিয়তমা’। এখন কলকাতাতে একের পর এক সিনেমায় ব্যস্ত সময় পার করছেন তিনি।

দেবের সঙ্গে আসন্ন ‘রঘু ডাকাত’ ছবির দৌলতে ইধিকা এই মুহূর্তে টলিউডের অন্যতম চর্চিত অভিনেত্রী। খুব স্বাভাবিকভাবেই তিনি কারো সঙ্গে প্রেম করছেন কিনা অথবা কবে বিয়ের পিঁড়িতে বসবেন তা নিয়ে জল্পনা কল্পনা চলছেই অনুরাগীদের মধ্যে। সূত্র: হিন্দুস্তান টাইমস।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইধিকাকে প্রশ্ন করা হয়েছে, তিনি কবে বিয়ের পিঁড়িতে বসবেন। সাংবাদিকের প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘এই মুহূর্তে আমি বিয়ে নিয়ে ভাবছি না। বিয়ে মানেই প্রচুর দায়িত্ব, তাই এখন বিয়ে করার কোনো পরিকল্পনা নেই আমার। সেই চিন্তা ভাবনা এখন অনেক দূর।’

এরপর অভিনেত্রী বলেন, ‘আগামী ১০ বছরে আমি অনেক অনেক কাজ করতে চাই। একজন ভীষণ ব্যস্ত অভিনেত্রী হতে চাই, যার সারাটা বছর কাজ নিয়ে কেটে যাবে। এখন আমার মূল উদ্দেশ্য নিজের কাজে ফোকাস করা। এছাড়া ব্যক্তিগত জীবন নিয়ে এখন চিন্তা করার সময় নেই।’

জে.এস/

ইধিকা পাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250