শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি *** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান *** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প

ডিসেম্বরে ‘সোলজার’ নিয়ে আসতে চান শাকিব খান

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:১৭ অপরাহ্ন, ২২শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

‘তাণ্ডব’-এর পর গত মাসে নতুন সিনেমায় যুক্ত হয়েছেন শাকিব খান। আবু হায়াত মাহমুদ পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে আগামী বছর ঈদুল ফিতরে। এর মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছিল, আরেক নতুন নির্মাতা সাকিব ফাহাদের সিনেমায় অভিনয় করবেন শাকিব।

যেটি মুক্তি পাবে ঈদের আগে। অবশেষে সেই গুঞ্জনে সিলমোহর দিলেন শাকিব খান। জানালেন ‘সোলজার’ নামের সিনেমা নিয়ে আগামী ডিসেম্বরে দর্শকদের সামনে আসতে চান তিনি।

এক মাসের বেশি সময় অবকাশ যাপনে আমেরিকায় আছেন শাকিব। সঙ্গে রয়েছেন শবনম বুবলী ও তাদের ছেলে শেহজাদ খান বীর। সেখান থেকে সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শাকিব জানালেন, আগামী ডিসেম্বরে সোলজার সিনেমা মুক্তির লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে। শাকিব দেশের বাইরে থাকলেও জোরেশোরে চলছে নতুন সিনেমার প্রস্তুতি।

জে.এস/

শাকিব খান অভিনেতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250