সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান *** খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত *** এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের *** ‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’ *** ‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’ *** চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির *** ডিজিএফআইয়ে নতুন ডিজি, আগের ডিজি পররাষ্ট্রে *** ইরানে হামলা চালাতে যেসব কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র *** বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত *** ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আরও সক্রিয় ভূমিকা নিতে পারে’

এনসিপি, জাতীয় লীগ নিবন্ধন পাচ্ছে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এনসিপি কী প্রতীক নেবে, তা জানতে চেয়ে দলটিকে চিঠি দেওয়া হবে। আজ মঙ্গলবার (৩০শে সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

তিনি বলেন, আম জনগণ পার্টি, জাতীয় জনতা পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল—এই তিনটি দলের বিষয়ে অধিকতর পর্যালোচনা চলমান রয়েছে।

আমজনতার দল, গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী), জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা ও জনতা পার্টি বাংলা—এই ৯টি দলের জেলা ও উপজেলা পর্যায়ে দপ্তরের অস্তিত্ব ও কার্যকারিতার বিষয়ে অধিকতর তদন্ত করে সিদ্ধান্ত নেওয়া হবে।

নেজামে ইসলাম পার্টির বিষয়ে আদালতের রায়ের কপি পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান ইসি সচিব।

তিনি বলেন, ফরোয়ার্ড পার্টি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)–সিপিবি (এম), সংস্কারবাদী পার্টি (বিআরপি), বেকার সমাজ, সলিউশন পার্টি, নতুন বাংলাদেশ পার্টি এবং জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি—এই সাতটি দলের আবেদন নামঞ্জুর করা হয়েছে।

নির্বাচন কমিশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250