বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান *** ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, পুকুরে নামিয়ে শাস্তি *** ঢাকা–১৪ ও ১৫ আসন: ভোট দিতে না পারার অভিযোগ কয়েকজন ভোটারের

সরস্বতীপূজা আজ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১০ অপরাহ্ন, ২৩শে জানুয়ারী ২০২৬

#

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতীপূজা আজ শুক্রবার (২৩শে জানুয়ারি)। সনাতন ধর্মবিশ্বাস মতে, সরস্বতী বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। প্রতিবছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সাদা রাজহাঁসে চড়ে দেবী সরস্বতী নেমে আসেন পৃথিবীতে।

সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী এদিন সকালে দেবীকে দুধ, মধু, দই, ঘি, কর্পূর, চন্দন দিয়ে স্নান করানো হবে। এরপর চরণামৃত নেবেন ভক্তরা। এরপর হবে বাণী অর্চনা। পুরোহিতেরা ‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে/বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাংদেহী নমোহস্তুতে’—এ মন্ত্রে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা এবং পূজার আচার পালন করবেন। এরপর ভক্তরা পুষ্পাঞ্জলি দিয়ে অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে প্রণতি জানাবেন।

মূলত শিক্ষার্থীরা নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসাহ-উদ্দীপনায় এই পূজা উদ্‌যাপন করেন। বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং ঘরে ঘরে সরস্বতীপূজা হয়।

রাজধানীর বিভিন্ন এলাকা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতীপূজার আয়োজন হলেও বেশ কয়েক বছর ধরে এই পূজার প্রধান কেন্দ্র হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠ। এই মাঠে সরস্বতীপূজা উপলক্ষে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সরস্বতীপূজা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250