শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি *** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান *** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প

অভিনয়ের মাঝে বেঁচে থাকবেন মাসুদ আলী খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২৩ অপরাহ্ন, ৩১শে অক্টোবর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

না ফেরার দেশে চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মাসুদ আলী খান।

বৃহম্পতিবার (৩১শে অক্টোবর) বিকেল ৪টা ২০ মিনেটে রাজধানীর গ্রীন রোডের নিজ বাড়িতে মারা যান তিনি।

অভিনেতার মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেন তার পরিবারের সদস্য শারমিনা আহমেদ।

তিনি বলেন, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন মাসুদ আলী খান। চিকিৎসার জন্য কয়েকবার নেওয়া হয়েছিল হাসপাতালে। পাশাপাশি ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চলছিল অভিনেতার।

দেশের টেলিভিশন, চলচ্চিত্র এবং মঞ্চ নাটকের গুণী অভিনেতা ছিলেন মাসুদ আলী খান। ১৯২৯ সালের ৬ই অক্টোবর মানিকগঞ্জের সিঙ্গাইরে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। কলকাতায় কিছুকাল পড়াশোনার একটি অংশ শেষ করেন। এরপর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে এসএসসি পাস করেন তিনি। পরে জগন্নাথ কলেজ এবং স্যার সলিমুল্লাহ কলেজে পড়াশোনা করেন এই অভিনেতা।

প্রাথমিক স্কুলে পড়ার সময় থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক ছিল মাসুদ আলী খানের। সেসময়েই সরস্বতী পূজায় ‘রানা প্রতাপ সিং’ নাটকে প্রথম অভিনয় করেন। ১৯৫৬ সালে উচ্চ মাধ্যমিকে পড়ার সময় তিনি ‘ড্রামা সার্কেল’ এর সঙ্গে যুক্ত হন।

সাদেক খান নির্মিত ‘নদী ও নারী’ সিনেমায় প্রথম অভিনয় করেন মাসুদ আলী খান। টেলিভিশনের বহু কালজয়ী নাটকে অভিনয় করেছেন তিনি। এরমধ্যে উল্লেখযোগ্য— ‘এইসব দিনরাত্রি’, ‘কোথাও কেউ নেই’, ‘গুলশান এভিনিউ’ এবং একান্নবর্তী বেশ জনপ্রিয়।

২০২৩ সালে শিল্পকলায় অবদানের জন্য মাসুদ আলী খানকে একুশে পদক প্রদান করেন বাংলাদেশ সরকার।

ওআ/কেবি


অভিনেতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250