রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনও বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি *** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান *** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ

১৩ বছর ধরে ধর্ষণের অভিযোগে অভিনেতা গ্রেপ্তার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ২৫শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ১৩ বছর ধরে এক নারীকে ধর্ষণ করে আসছিলেন ভারতীয় অভিনেতা-নির্মাতা-প্রযোজক মনোজ রাজপুত। এমন অভিযোগে শুক্রবার (২৩শে ফেব্রুয়ারি) তাকে গ্রেপ্তার করে ছত্রিশগড়ের ভিলাই থানা পুলিশ।

২৯ বছর বয়সী ভুক্তভোগী নারী মনোজের আত্মীয়। গত ১৩ বছর ধরে যৌন নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী ওই নারী।

রেলওয়ে থানার এসএইচও (স্টেশন হাউজ অফিসার) রাজকুমার বোর্ঝ বলেন, গত ২২শে ফেব্রুয়ারি পুরোনো ভিলাই রেলওয়ে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ২০১১ সাল থেকে ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে আসছেন মনোজ। কিন্তু সে তার প্রতিশ্রুতি না রাখায় পুলিশের দ্বারস্থ হন ওই নারী।

জানা গেছে, ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩৭৭ এবং পকসো ধারায় মনোজের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। কারণ প্রথমবার যখন অভিনেতা শারীরিক সম্পর্ক করেন তখন ভুক্তভোগী ওই নারী নাবালিকা ছিলেন। এজন্য পকসো ধারা মামলায় যুক্ত করা হয়েছে বলেও জানান পুলিশ অফিসার রাজকুমার বোর্ঝ।

আরো পড়ুন: কাউকে শিক্ষিত করার জন্য আমি বই লিখিনি: হিরো আলম

কিন্তু আদালত পকসো ধারার মামলা খারিজ করে দিয়েছে। আদালতের যুক্তি ২০১১ সালে পকসো ধারার আইন তৈরিই হয়নি। তাই এই ধারায় অভিযোগ করা যায় না। তবে ধর্ষণ-সহ অন্যান্য ধারা এখনও বহাল আছে।

প্রসঙ্গত, ‘গাঁও কে জিরো’, ‘শহর মে হিরো’সহ একাধিক সিনেমার মূল ভূমিকায় অভিনয় করেছেন মনোজ। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও পরিচালনার সঙ্গেও যুক্ত তিনি। এছাড়া অভিনেতার রিয়েল এস্টেটের ব্যবসাও রয়েছে।

সূত্র : আনন্দবাজার

এসি/  আই.কে.জে


গ্রেপ্তার অভিনেতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250