বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

৩৯ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪২ পূর্বাহ্ন, ৫ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে প্রায় ৩৯ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। এ বন্দরের ৩১ জন আমদানিকারক এসব পেঁয়াজ আমদানি করতে পারবেন।

মঙ্গলবার (৫ই মার্চ) সকালে সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক সোমির ঘোষ এতথ্য নিশ্চিত করেন।

আরো পড়ুন:  এবারও রমজানে যেখানে মিলবে ১০ টাকা লিটার দুধ

সোমির ঘোষ বলেন, ফেব্রুয়ারির শেষ সপ্তাহ আর মার্চের ৪ তারিখ পর্যন্ত সোনা মসজিদ স্থলবন্দরের ৩১ জন আমদানিকারক পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছেন। তারা ৩৯ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি করতে পারবেন।

কবে নাগাদ পেঁয়াজ আমদানি শুরু হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত নিদিষ্ট কোনো দিন ঠিক হয়নি। তবে রোজার আগেই এই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হবে।

বর্তমানে চাঁপাইনবাবগঞ্জের বাজারগুলোতে ১০৫-১১০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে।

এসি/

অনুমতি পেঁয়াজ আমদানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250