বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান

এই প্রথম ফিলিস্তিনকে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় নিয়ে যাচ্ছেন নাদিন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩০ পূর্বাহ্ন, ১৪ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

২০২৫ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ফিলিস্তিনের প্রতিনিধি হিসেবে অংশ নিতে যাচ্ছেন দুবাই প্রবাসী নাদিন আয়ুব। এর আগে তিনি মিস আর্থ প্রতিযোগিতার শীর্ষ পাঁচে ছিলেন। নাদিন জানিয়েছেন, মিস ইউনিভার্সের মঞ্চে তিনি গাজার সেই সব মানুষের কণ্ঠস্বর পৌঁছে দিতে চান, যারা প্রতিদিন কষ্টের মধ্যে থেকেও নীরব থাকতে অস্বীকার করছেন।

গতকাল বুধবার (১৩ই আগস্ট) আমিরাত-ভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ন্যাশনাল’ জানিয়েছে, প্রথমবারের মতো ফিলিস্তিন এই বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। ৭৪ তম আসরের এই আয়োজন আগামী ২১শে নভেম্বর থাইল্যান্ডের কেন্দ্রীয় শহর পাক ক্রেটে অনুষ্ঠিত হবে।

দুবাই প্রবাসী নাদিন আয়ুব মূলত পশ্চিমতীরের রামাল্লার বাসিন্দা। ২০২২ সালে তিনি মিস ফিলিস্তিন নির্বাচিত হন। সেই বছরই তিনি প্রথম ফিলিস্তিনি হিসেবে মিস আর্থ প্রতিযোগিতায় অংশ নিয়ে শীর্ষ পাঁচে জায়গা করে নেন। তবে গাজায় চলমান মানবিক সংকটের কারণে তিনি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া থেকে কিছুদিন বিরতি নেন।

দ্য ন্যাশনাল-কে নাদিন বলেন, ‘এই সময়ে ফিলিস্তিনের পক্ষে কথা বলার জন্য এই পথ বেছে নিয়ে আমি গর্বিত। এই মঞ্চে দাঁড়িয়ে আমার দেশের মানুষের জন্য কাজ করাই আমার লক্ষ্য। বিশেষ করে, গাজা ও ফিলিস্তিনের সেই মানুষদের জন্য, যারা প্রতিদিন অবর্ণনীয় কষ্ট সহ্য করছেন।’

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে নাদিন তার অংশগ্রহণের ঘোষণা দেন। পোস্ট করা ছবিতে তিনি ফিলিস্তিনি ডিজাইনার হিবা আবদেলকরিমের তৈরি তাতরিজ সূচিকর্মযুক্ত ঐতিহ্যবাহী পোশাক পরেছিলেন। হিবার পোশাক আগে জর্ডানের রানি রানিয়াসহ বহু খ্যাতনামা ব্যক্তিত্ব পরেছেন।

নাদিন জানান, মিস ইউনিভার্সে অংশ নেওয়ার সিদ্ধান্তটি তার সেই মিশনের অংশ, যার মাধ্যমে তিনি ফিলিস্তিনিদের মানবিক দিক তুলে ধরতে চান। তিনি বলেন, ‘আমি চাই, বিশ্ব জানুক ফিলিস্তিনি নারীরা শুধু দৃঢ় ও সুন্দরই নন, তারা নেতা, উদ্ভাবক ও পরিবর্তনকারী।’

সাহিত্য ও মনোবিজ্ঞানে ডিগ্রিধারী নাদিন একজন সার্টিফায়েড ওয়েলনেস ও নিউট্রিশন কোচ। তিনি বড় হয়েছেন ফিলিস্তিন, আমেরিকা ও কানাডায় মধ্যে।

২০২২ সালে মিস ফিলিস্তিন মুকুট জয়ের পর থেকেই তিনি ‘মিস ফিলিস্তিন’ সংগঠনের সামাজিক ও দাতব্য প্ল্যাটফর্ম ‘সাইদাত ফিলাস্তিন’-এর মাধ্যমে নারীদের নিয়ে কাজ করছেন। তিনি ফিলিস্তিনি নারীদের গল্প তুলে ধরছেন, তাদের উদ্যোক্তা হওয়ার উৎসাহ দিচ্ছেন এবং ফিলিস্তিন ও প্রবাসে তাদের প্রভাব বাড়াতে চাইছেন।

জে.এস/

নাদিন আয়ুব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250