শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি *** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান *** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প

প্রতি রাতে স্ত্রীর পা ছুঁয়ে কৃতজ্ঞতা জানান রবি কিষাণ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৪ অপরাহ্ন, ২১শে জুলাই ২০২৫

#

রবি কিষাণ। ছবি: ইনস্টাগ্রাম

তেলুগু, তামিল, কন্নড় কিংবা বলিউড—সব ইন্ডাস্ট্রির পরিচিত মুখ রবি কিষাণ। সিনেমার পাশাপাশি রাজনীতির ময়দানেও পেয়েছেন সাফল্য। নিজের এই সাফল্যের পেছনে স্ত্রী প্রীতি শুক্লার অবদান সবচেয়ে বেশি বলে স্বীকার করেন অভিনেতা। আর তাই কৃতজ্ঞতা প্রকাশের জন্য প্রতি রাতে স্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করেন রবি কিষাণ। এটা তার প্রতিদিনের অভ্যাস। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

রবির সংসারের এই গোপন তথ্যটি ফাঁস করেছেন কপিল শর্মা। অজয়ের সঙ্গে ‘সন অব সরদার টু’ সিনেমায় অভিনয় করেছেন রবি। সিনেমাটি মুক্তি পাবে আগামী ১লা আগস্ট। সিনেমার প্রচারের অংশ হিসেবে সম্প্রতি নেটফ্লিক্সের দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোতে গিয়েছিলেন অজয় দেবগন, ম্রুণাল ঠাকুর, রবি কিষাণ, সঞ্জয় মিশ্রাসহ সিনেমাটির কলাকুশলীরা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আলোচনার এক পর্যায়ে রবি কিষাণের কাছে কপিল শর্মা জানতে চান, তিনি নাকি রোজ রাতে ঘুমানোর আগে স্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করেন! এ কথা স্বীকার করে রবি বলেন, ‘হ্যাঁ, আমি এটা করি। ও কখনো আমাকে এটা করতে দেয় না। তবে ও যখন ঘুমায় তখন পা ছুঁয়ে প্রণাম করি।’

কারণ জানিয়ে রবি কিষাণ বলেন, ‘কারণ ও আমার দুঃসময়ের সঙ্গী। যখন আমার কিছুই ছিল না, কোনো অর্থ সম্পদ ছিল না; তখনো সে আমার সঙ্গ ছাড়েনি। সব উত্থান-পতনে একমাত্র ভরসা হয়ে সে ছিল আমার পাশে। আজ আমার যত অর্জন, যত সাফল্য; সবই ওর জন্য।’

জে.এস/

অভিনেতা রবি কিষাণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250