বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

স্কুলে বাচ্চাদের চকোলেট কিনে দিলেন বাপ্পারাজ

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৪৫ পূর্বাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে যাওয়ার সময় পথে একটা বিরতি দেন বাপ্পারাজ। চা পান করছিলেন আর সেই সময় স্কুলও টিফিনের বিরতি দেয়। কলকল করে সব বাচ্চা বের হয়ে এলো। একসঙ্গে অনেক বাচ্চা এসে তাদের পাশে ভিড় জমাল।

এরপর বাপ্পারাজ সবাইকে চকোলেট কিনে দেন। সবাই মহা খুশি।খবরটা জানালেন অভিনেতা ফারুক আহমেদ। কেননা, তিনিও সেখানেই ছিলেন।

ফারুক নিজের ফেসবুকে লিখেছেন,  গত ১৯শে অক্টোবর আমি আর বাপ্পারাজ যাচ্ছিলাম সিলেট থেকে সুনামগঞ্জ। চা পানের বিরতিতে আমরা থামলাম রাস্তার পাশে চায়ের দোকানে। দোকানের পাশে প্রাইমারি স্কুল। টিফিনের ঘণ্টা পড়ার পর ছোট ছোট ছেলে-মেয়েরা কলকল করতে করতে ক্লাসরুম থেকে বেরিয়ে এলো।

ফারুক আহমেদ বলেন, আমাদের দেখে তারা পাশে এসে দাঁড়াল। অবাক হয়ে আমাদের দেখছে। বাপ্পা ভাই ওদের  জিজ্ঞেস করলেন, কী খাবে তোমরা? বাচ্চারা চুপ করে রইল। বাপ্পা ভাই তখন সবাইকে বললেন, যার যা ইচ্ছা খাও। তারপরও বাচ্চার কেউ কিছু নিল না।

বাপ্পারাজ সবাইকে চকোলেট হাতে হাতে দিয়ে দিলেন— এমনটাই জানিয়ে ফারুক বলেন, বাপ্পা ভাই তখন নিজেই দোকানে সাজানো কৌটা থেকে বড় বড় চকোলেট বের করে এক এক করে সবার হাতে তুলে দিলেন। বললেন—খাও, তোমাদের সবাইকে আমি চকোলেট খাওয়ালাম। তারপর ফটোসেশন। স্কুলের বাচ্চাদের খুশিতে তখন চোখমুখ চকচক করছে।

জে.এস/

বাপ্পারাজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250