বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান

‘সরকার নাইক্ষ্যংছড়িতে স্থলবন্দর নির্মাণের কথা ভাবছে’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১৫ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে সরকার স্থলবন্দর নির্মাণের কথা ভাবছে। তিনি শনিবার (৮ই ফেব্রুয়ারি) সকালে বান্দরবানের ঘুমধুমে এশিয়ান হাইওয়ে এলাকায় বন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাই করতে গিয়ে এ তথ্য জানান।

ঘুমধুমে এশিয়ান হাইওয়ে এলাকা পরিদর্শন শেষে বেলা ১১টার দিকে নৌপরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, ‘সীমান্ত সড়ক দেখেছি, স্থলবন্দর নির্মাণের জায়গাও দেখেছি। এটি নিয়ে পরিকল্পনা রয়েছে। সরকার গুরুত্বসহকারে ভাবছে, এখানে একটি স্থলবন্দর নির্মাণ করা যায় কী না।’

তিনি বলেন, ‘মিয়ানমারে ক্ষমতায় যে-ই থাকুক না কেন, আমাদের সঙ্গে রাখাইন রাজ্যের সম্পর্ক আগে ছিল, এখনো আছে এবং থাকবেও। রোহিঙ্গারা যেহেতু ওই এলাকার, কাজেই ওটাও দেখবো। ভবিষ্যতের জন্য পরিকল্পনা করে রাখবো, যাতে সীমান্ত সড়ক লাগোয়া একটি স্থলবন্দর করা যায়।’

সাখাওয়াত হোসেন বলেন, ‘মিয়ানমারের রাখাইন রাজ্যের সঙ্গে নৌপথের চেয়ে স্থলপথ সুবিধাজনক। তাই ঘুমধুমের এশিয়ান ট্রান্স রোডটি দুই দেশের যোগাযোগব্যবস্থার জন্য সহজ।’

তিনি বলেন, ‘আপনারা জানেন, মিয়ানমারের সঙ্গে বাণিজ্য ঘাটতি কেন হয়েছিল। ওখানে কিছু আমদানি হয়। মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের ঘটনায় পণ্য আমদানি কিছুটা হ্রাস পেয়েছিল। সেগুলো পরিস্থিতি সাপেক্ষে স্বাভাবিকতায় ফিরে আসবে। একইসঙ্গে ঘুমধুমে সম্ভাব্য জায়গায় স্থলবন্দর নির্মাণে সরকারের পরিকল্পনা রয়েছে।’

হা.শা./কেবি

উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250