বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান

গার্মেন্টস মালিকরা হয় শ্রমিকদের বেতন দেবেন, না হয় জেলে যাবেন: শ্রম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৪২ অপরাহ্ন, ২১শে মে ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

আসন্ন কোরবানির ঈদের আগে আগামী ২৮শে মের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের সব বকেয়া বেতন-ভাতা পরিশোধ করতে হবে, অন্যথায় সংশ্লিষ্ট গার্মেন্টস মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এমনকি তাদের জেলেও যেতে হতে পারে।

এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি জানান, এরই মধ্যে পাঁচজন গার্মেন্টস মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তারা দেশের বাইরে তো দূরে থাক, ঢাকার বাইরেও যেতে পারবেন না।

আজ বুধবার (২১শে মে) সকালে সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন ঈদ উপলক্ষে নৌপথের যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক শেষে উপদেষ্টা এসব কথা বলেন। খবর বাসসের।

শ্রম উপদেষ্টা জানান, বকেয়া বেতন-ভাতার দাবিতে গত কয়েক দিন ধরে বিভিন্ন গার্মেন্টস শ্রমিক সংগঠন থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এবং কাকরাইলে শ্রম ভবন ঘেরাও কর্মসূচির খবর শোনা যাচ্ছিল। বিষয়টিকে গুরুত্ব দিয়ে মঙ্গলবার (২০শে মে) সন্ধ্যা ৭টা পর্যন্ত সচিবালয়ে গার্মেন্টস মালিক এবং শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। এ বৈঠকে গার্মেন্টস মালিকরা জানিয়েছেন, তারা ঘরবাড়ি বিক্রি করে হলেও শ্রমিকদের পাওনা পরিশোধ করবেন এবং সেটা আগামী ২৮শে তারিখের মধ্যেই।

এইচ.এস/


এম সাখাওয়াত হোসেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250