সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘গণতান্ত্রিক পরিবেশ ফেরায় আওয়ামী লীগের কার্যালয় উন্মুক্ত হতে পারে’ *** জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই: জ্বালানিমন্ত্রী *** ‘আমরা আমাদের কাজ দিয়ে ইনশাল্লাহ বেহেশতে যাব’ *** চেলসি দলে জাইমা রহমানের সুযোগ, বক্তব্যের ব্যাখ্যা দিলেন আমিনুল হক *** ট্রাম্পের হামলা বন্ধের ঘোষণার পরই কমছে তেলের দাম, চাঙা শেয়ারবাজার *** ইরানের সঙ্গে ‘খুব ভালো’ আলোচনা হয়েছে: ট্রাম্প *** ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত করলেন ট্রাম্প *** চাহিদার চেয়ে সরবরাহ কম, পেট্রল পাম্পে গাড়ির চাপ *** তাসকিন-নাইমার পথচলা শুরু যেভাবে *** ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ

চার বছর পর একসঙ্গে কারিনা-কিয়ারা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫২ অপরাহ্ন, ২৪শে জুন ২০২৩

#

কারিনা কাপুর খান এবং কিয়ারা আদভানি

চার বছর পর সিনেমার পর্দা ভাগ করে নিতে যাচ্ছেন কারিনা কাপুর খান এবং কিয়ারা আদভানি।

এর আগে ২০১৯ সালে রাজ মেহতা পরিচালিত ‘গুড নিউজ’ ছবিতে এই তারকারা একসঙ্গে কাজ করেছেন। সেই ছবিতে অক্ষয় কুমার এবং দিলজিৎ দোসাঞ্জও ছিলেন।

তবে কারিনা ও কিয়ারার ভক্তরা তাদের এ জুটিকে একসঙ্গে পর্দায় দেখে খুব খুশি হয়েছিলেন।

শোনা যাচ্ছে, অশ্বিনী আইয়ারের আগামী ছবিতে এই দুই অভিনেত্রীকে আবারও একত্রে দেখা যাবে। ফারহান আখতার এবং রীতেশ সিদ্ধানির প্রযোজনা সংস্থার তত্ত্বাবধানে ছবিটি তৈরি হবে।


ছবি: সংগৃহীত

আনন্দবাজারের এক প্রতিবেদন থেকে জানা যায়, সিনেমার চিত্রনাট্য লেখার কাজ চলছে এখনও।

এদিকে কিয়ারা ব্যস্ত সময় পার করছেন তার আগামী ছবি ‘সত্যপ্রেম কি কথা’র প্রচারণায়।

অন্যদিকে সুজয় ঘোষ পরিচালিত একটি থ্রিলারে অভিনয় করছেন কারিনা। ২০০৫ সালের অন্যতম বেস্টসেলিং জাপানি উপন্যাস ‘দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স’ অবলম্বনে তৈরি হচ্ছে সেটি। এ কাজ দিয়েই ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হবে কারিনার।

আরো পড়ুন: মুক্তি পেল অ্যানিমেশন চলচ্চিত্র ‘মুজিব ভাই’

এসব কাজ মিটিয়েই হয়তো একসঙ্গে পর্দায় আসবেন কিয়ারা এবং কারিনা।

প্রসঙ্গত, ২০১৯ সালে রাজ মেহতা পরিচালিত ‘গুড নিউজ’ ছবিতে পর্দা ভাগ করে নিয়েছিলেন কিয়ারা ও কারিনা।

এম/


কারিনা কিয়ারা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250