বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী

২০২৫ সালের এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ সিলেবাস জানালো বোর্ড

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩২ অপরাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২৩

#

ফাইল ছবি

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা সব বিষয়ে, পূর্ণ সময়ে ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। 

সোমবার (১৮ই ডিসেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ প্রণীত ২০২৫ সালের পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। ২০২৫ সালে সকল বিষয়ে, পূর্ণ সময়ে ও পূর্ণ নম্বরে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

আরো পড়ুন: ঢাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু আজ

করোনাভাইরাস মহামারির কারণে টানা কয়েক বছর সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা গ্রহণের পর অবশেষে পূর্ণাঙ্গ সিলেবাসে এইচএসসি পরীক্ষা নেওয়ার কথা জানালো বোর্ড। এর আগে চাঁদপুরে এক অনুষ্ঠানে বক্তৃতাকালে একই তথ্য জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তবে আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে কিছুটা পুনর্বিন্যাসকৃত (সংক্ষিপ্ত) সিলেবাসে এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ করা হবে। তবে ১০০ নম্বর ও পূর্ণাঙ্গ সময়ের জন্য প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষা দেবেন শিক্ষার্থীরা।

এসকে/ 

এইচএসসি পূর্ণাঙ্গ সিলেবাস বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250