সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত *** এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের *** ‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’ *** ‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’ *** চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির *** ডিজিএফআইয়ে নতুন ডিজি, আগের ডিজি পররাষ্ট্রে *** ইরানে হামলা চালাতে যেসব কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র *** বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত *** ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আরও সক্রিয় ভূমিকা নিতে পারে’ *** মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত

স্মৃতিশক্তি বাড়বে যেসব ব্যায়ামে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০২ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গেই কমে স্মৃতির দৌড়। কিন্তু কম বয়সেও ভুলে যাওয়ার সমস্যায় ভুগছেন অনেকে। আধুনিক জীবনযাপনের প্রভাব পড়ে স্মৃতির ওপর। স্মৃতিশক্তির প্রখরতা সব সময় এক রকম থাকে না।

কিছুতেই কথা মনে রাখতে পারছেন না যারা, নিয়মিত কয়েকটি ব্যায়াম করলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন—

ভুজঙ্গাসন

মেঝেতে উপুড় হয়ে শুয়ে পড়ুন। এবার হাতের তালু মেঝের ওপর ভর দিয়ে পাঁজরের দুই পাশে রাখুন। এরপর কোমর থেকে পা পর্যন্ত মাটিতে রেখে হাতের তালুর ওপর ভর দিয়ে বাকি শরীরটা ধীরে ধীরে ওপরের দিকে তুলুন।

এরপর মাথা বেঁকিয়ে ওপরের দিকে তাকান। এই ভঙ্গিতে ২০-৩০ সেকেন্ড থাকার পর পূর্বের অবস্থায় ফিরে যান। প্রথম দিকে এই আসন তিন বার করুন। পরবর্তী কালে ৫-৬ বারও করতে পারেন।

আরো পড়ুন: নিজেকে লম্বা দেখানোর কৌশল

বজ্রাসন

সামনের দিকে পা ছড়িয়ে শিরদাঁড়া সোজা করে বসুন। এর পর আস্তে আস্তে হাঁটু মুড়ে গোড়ালি জোড়া করে বসুন। ঊরুর ওপর সোজা করে হাত দু’টি রাখুন। স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস নিন। ২০ সেকেন্ড পর আস্তে আস্তে পুরনো ভঙ্গিতে ফিরে যান।

পদহস্তাসন

সোজা হয়ে পা দু’টি একটু ছড়িয়ে দাঁড়ান। ভালো করে শ্বাস নিয়ে নিন। এ বার শ্বাস ছাড়তে ছাড়তে কোমর থেকে শরীরের সামনের অংশ মেঝের দিকে ঝুঁকিয়ে দিন। হাঁটু না ভেঙে হাতের সাহায্যে গোড়ালি স্পর্শ করুন। এই ভঙ্গিতে ২০ সেকেন্ড থাকুন।

এসি/ আই.কে.জে/


ব্যায়াম স্মৃতিশক্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত

🕒 প্রকাশ: ০২:৫৫ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

১,০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০২:৪৮ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের

🕒 প্রকাশ: ০২:১৩ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’

🕒 প্রকাশ: ১২:০৩ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250