বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান

স্মার্ট টয়লেট, নিয়ন্ত্রিত হয় ভয়েস দ্বারা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৪ অপরাহ্ন, ১২ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিশ্বে এই প্রথম উদ্ভাবন করা হলো স্মার্ট টয়লেট। যা নিয়ন্ত্রিত হবে ভয়েস তথা কণ্ঠস্বরের মাধ্যমেই। আমেরিকার লাস ভেগাসে অনুষ্ঠিত কনজ্যুমার ইলেকট্রোনিক্স শো বা সিইএস ২০২৪-এর ইভেন্টে স্মার্ট এই টয়লেট প্রদর্শন করা হয়। 

এই টয়লেটের কমোডে ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক আইওটি ডিভাইস। যা আপনার কণ্ঠস্বরেই নিয়ন্ত্রিত হবে। 

এর সিটে অ্যালেক্সা এবং গুগল অ্যাসিস্ট্যান্টের সুবিধা রয়েছে। যাতে করে আপনি কেবল আপনার ভয়েস ব্যবহার করে সিট গরম করতে, পানির তাপমাত্রা পরিবর্তন করতে, স্প্রের শক্তি বাড়াতে বা কমাতে এবং শুকানোর বাতাস বা স্প্রে চালু করতে পারেন।

টয়লেটটি উদ্ভাবন করেছে কোহলার। মডেল পিওরওয়াশ ই৯৩০ বাইডেট। এই টয়লেট অ্যামাজন অ্যালেক্সা এবং গুগল হোম সমর্থন করে। 

আরও পড়ুন: ২০২৩-এ সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে যেসব অ্যাপ

কোহলারের আশ্চর্যজনক এই স্মার্ট টয়লেটের দাম ১১ হাজার ৫০০ ডলার। 

এটি একটি পৃথক রিমোট কন্ট্রোল বা কোহলার কানেক্ট অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যেতে পারে। এটিতে স্ব-পরিষ্কার করার জন্য একটি ইউভি আলোসহ একটি স্টেইনলেস স্টিলের স্প্রে ওয়ান্ড এবং রাতের আলোকসজ্জার জন্য একটি ছোট বাল্ব রয়েছে। 

সূত্র: এবিসি

এসকে/ 

স্মার্ট টয়লেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250