বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান *** ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, পুকুরে নামিয়ে শাস্তি *** ঢাকা–১৪ ও ১৫ আসন: ভোট দিতে না পারার অভিযোগ কয়েকজন ভোটারের *** সারাদেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার *** নির্বাচন ঘিরে ভোটারদের উদ্দেশে তারেক রহমানের বিশেষ বার্তা *** আজকে নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা

সিঙ্গাপুরের নতুন প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভূত থারমান শানমুগারাতনাম

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৯ অপরাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৩

#

সিঙ্গাপুরের নতুন প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভূত থারমান শানমুগারাতনাম

সিঙ্গপুরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন দেশটির সাবেক উপপ্রধানমন্ত্রী অর্থনীতিবিদ থারমান শানমুগারাতনাম (৬৬)। ভারতীয় বংশোদ্ভূত থারমান সিঙ্গাপুরের রাজনৈতিক দল পিপলস অ্যাকশন পার্টির (পিএপি) সাবেক নেতা।  

শুক্রবার (১ সেপ্টেম্বর) প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী তান কিন লিয়ান (৭৫) এবং এনজি কোক সংকে (৭৫) পরাজিত করে এই জয় অর্জন করেছেন তিনি। 

শুক্রবার সিঙ্গাপুরের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ হয়। এক যুগের বেশি সময় পর প্রেসিডেন্ট পদে এই দেশে নির্বাচন হয়েছে।

সিঙ্গাপুরের নির্বাচন কমিশন শুক্রবার রাতে জানিয়েছে, ৭০ দশমিক ৪ শতাংশ ভোট গণনা শেষে ৬৬ বছর বয়সী রাজনীতিক ও অর্থনীতিবিদ থারমান শানমুগারাতনাম জয়ী হয়েছেন। থারমান সিঙ্গাপুরের নবম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন।

সিঙ্গাপুরের বর্তমান প্রেসিডেন্ট হালিমা ইয়াকুবের স্থলাভিষিক্ত হবেন থারমান। ২০১৭ সালের সেপ্টেম্বরে হালিমা ইয়াকুব ক্ষমতায় এসেছিলেন। তিনি সিঙ্গাপুরের অষ্টম ও প্রথম নারী প্রেসিডেন্ট।

উল্লেখ্য, সিঙ্গাপুরে প্রেসিডেন্ট পদ অনেকটা আলঙ্করিক। প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে নগর–রাষ্ট্রটির পুঞ্জীভূত আর্থিক রিজার্ভ দেখভাল করেন, সুনির্দিষ্ট কিছু বিষয়ে ভেটো দেওয়ার ক্ষমতা রাখেন এবং দুর্নীতিবিরোধী তদন্ত অনুমোদন করেন। তবে এই পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য বেশ কঠিন কিছু শর্ত রয়েছে। সংবিধান মতে, প্রেসিডেন্ট হচ্ছে দেশটির নির্দলীয় একটি পদ।

এই নগর–রাষ্ট্রের সরকার পরিচালিত হয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। বর্তমানে পিএপির নেতা লি সিয়েন লুং সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী। এই দল ১৯৫৯ সাল থেকে টানা সিঙ্গাপুরের শাসন ক্ষমতায় রয়েছে। 

থারমান শানমুগারাতনাম নির্বাচনের ফলাফল ঘোষণার আগে সাংবাদিকদের বলেন, ‘আমি বিশ্বাস করি, আজকের ভোট ছিল সিঙ্গাপুরের আত্মবিশ্বাসের প্রতিফলন। এটি এমন ভোট, যা আমাদেরকে একত্রে সামনে এগিয়ে যাওয়ার ও একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণের পথে এগিয়ে নেবে।

এসকে/ 

নির্বাচন প্রেসিডেন্ট সিঙ্গপুর অর্থনীতিবিদ রাজনৈতিক দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250