সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত *** এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের *** ‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’ *** ‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’ *** চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির *** ডিজিএফআইয়ে নতুন ডিজি, আগের ডিজি পররাষ্ট্রে *** ইরানে হামলা চালাতে যেসব কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র *** বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত *** ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আরও সক্রিয় ভূমিকা নিতে পারে’ *** মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত

সংসদ নির্বাচনের সময় তীব্র শীত থাকতে পারে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৫ অপরাহ্ন, ১২ই নভেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জানুয়ারির প্রথম সপ্তাহে সম্পন্ন করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। আর সে সময় থাকতে পারে তীব্র শীত। তবে কোনো ঘূর্ণিঝড়ের শঙ্কা নেই। আবহাওয়া অধিদফতর সম্প্রতি এমন তথ্য জানিয়েছে নির্বাচন কমিশনকে।

আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. আজিজুর রহমান জানিয়েছেন, ডিসেম্বর ১৫ হতে জানুয়ারি ১৫ পর্যন্ত তীব্র শীত থাকতে পারে। এ সময় শুষ্ক জলবায়ু বিরাজ করবে। মূলত ডিসেম্বরে উত্তরাঞ্চল ও দেশের মধ্যাঞ্চলে কুয়াশা থাকতে পারে, তবে কোনো ঘূর্ণিঝড় থাকবে না। কুয়াশা সকাল পর্যন্ত থাকবে, দুপুরের দিকে এটি ঠিক হয়ে যাবে।

এদিকে তফসিল ঘোষণার আগে থেকেই নিয়মিত আবহাওয়া সংক্রান্ত তথ্য সরবরাহ করতে বলেছে ইসি। কর্মকর্তারা বলছেন, শীতের ভোটে কুয়াশা যাতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে, সে জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হয়। তাই আবহাওয়ার গতিবিধি সব সময় পর্যবেক্ষণ করে নেওয়া হয়।

কেননা, কেবল উত্তরাঞ্চল নয়, ঘন কুয়াশা থাকলে নদী পথে বা চরাঞ্চল থেকেও ভোটকরণ পৌঁছাতে এবং ভোটের ফলাফল আনতে প্রয়োজনীয় ব্যবস্থা রাখতে হয়।

আরো পড়ুন: ৩০০ আসনে নির্বাচনের ঘোষণা তৃণমূল বিএনপির

সংবিধান অনুযায়ী, একাদশ জাতীয় সংসদের মেয়াদ পূর্ণ হবে আগামী ২৯ জানুয়ারি। তার আগের নব্বই দিনের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। এ নির্বাচনের মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এদের মধ্যে নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন, পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন এবং হিজড়া ভোটার ৮৫২ জন।

এসি/ আই.কে.জে/


সংসদ নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত

🕒 প্রকাশ: ০২:৫৫ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

১,০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০২:৪৮ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের

🕒 প্রকাশ: ০২:১৩ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’

🕒 প্রকাশ: ১২:০৩ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250