শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল খুলনার কাছে *** সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও রদবদল *** বিচার বিভাগের দুর্নীতি নিয়ে অধ্যায়, পাঠ্যবই নিষিদ্ধ করলেন সর্বোচ্চ আদালত *** ‘নাম লুকিয়ে’ বিক্রি হচ্ছে ইসরায়েলি খেজুর *** পাকিস্তানে আফগানিস্তানের হামলা *** ডিএমপি কমিশনারের দায়িত্বে অতিরিক্ত আইজিপি সরওয়ার *** নতুন হিসাবে গণভোটের ‘হ্যাঁ’ ভোট কমেছে ১০ লাখ *** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি

ব্যালট পেপার মুদ্রণে জটিলতা এড়াতে মামলার তথ্য চায় ইসি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০৯ অপরাহ্ন, ২২শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

নির্বাচনী ব্যালট পেপার মুদ্রণের জটিলতা এড়াতে মাঠ পর্যায় থেকে প্রার্থীদের দায়ের করা মামলার তথ্য চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার (২২শে ডিসেম্বর) ইসি সূত্রে বিষয়টি জানা গেছে। এর আগে বৃহস্পতিবার (২১শে ডিসেম্বর) সব জেলা নির্বাচন কর্মকর্তাদের এমন তথ্য পাঠানোর নির্দেশনা দিয়েছে সংস্থাটি। ইসির ক্রয় ও মুদ্রণ শাখার সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ এনাম উদ্দীন নির্দেশনাটি পাঠিয়েছেন।

এতে উল্লেখ করা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার মুদ্রণের নিমিত্ত সব সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তাকে তার আওতাধীন আসনগুলোর মামলা সংক্রান্ত তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে অঞ্চলভিত্তিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এবং ইসি সচিবালয়ের ক্রয় ও মুদ্রণ শাখাকে অবগত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে ব্যালট পেপার মুদ্রণ শেষ করতে চায় ইসি। আর জেলাগুলোতে আগামী ২৫ ডিসেম্বরের পর থেকে চলে যাবে ব্যালট পেপার।

এরমধ্যে সরকারি মুদ্রণালয়ে ব্যালট পেপার মুদ্রণের কাজ শুরু হয়েছে। তবে, যেসব আসনের প্রার্থীরা প্রার্থিতা ফিরে পেতে মামলা করেছেন সে সব আসনে মুদ্রণের কাজ শেষের দিকে শুরু হবে। এমন আসন রয়েছে ৪০টি।

ইসি কর্মকর্তারা বলছেন, এমন আসন সংখ্যা আরো বাড়তে পারে। তাই মামলার তথ্য দিতে মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। কেননা, মুদ্রণের কাজ সম্পন্ন হওয়ার পর কেউ আদালত থেকে প্রার্থিতা ফিরে পেলে ফের ছাপাতে হবে সংশ্লিষ্ট আসনের ব্যালট পেপার।

এইচআ/  আই.কে.জে

নির্বাচন ব্যালট পেপার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250