সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘গণতান্ত্রিক পরিবেশ ফেরায় আওয়ামী লীগের কার্যালয় উন্মুক্ত হতে পারে’ *** জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই: জ্বালানিমন্ত্রী *** ‘আমরা আমাদের কাজ দিয়ে ইনশাল্লাহ বেহেশতে যাব’ *** চেলসি দলে জাইমা রহমানের সুযোগ, বক্তব্যের ব্যাখ্যা দিলেন আমিনুল হক *** ট্রাম্পের হামলা বন্ধের ঘোষণার পরই কমছে তেলের দাম, চাঙা শেয়ারবাজার *** ইরানের সঙ্গে ‘খুব ভালো’ আলোচনা হয়েছে: ট্রাম্প *** ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত করলেন ট্রাম্প *** চাহিদার চেয়ে সরবরাহ কম, পেট্রল পাম্পে গাড়ির চাপ *** তাসকিন-নাইমার পথচলা শুরু যেভাবে *** ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ

মির্জা ফখরুলের জামিন শুনানি আজ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০০ অপরাহ্ন, ৯ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

৯ মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানির জন্য আজ দিন ধার্য রয়েছে। মঙ্গলবার (৯ই জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুপুর ১২টার দিকে এ শুনানি হবে। গত ৩১শে ডিসেম্বর আদালত শুনানির জন্য এ তারিখ ধার্য করেছিলেন। মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন: জয়ের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শেখ হাসিনার শ্রদ্ধা

গত ২৮শে অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগে রমনা থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলায় মির্জা ফখরুলসহ ৫৯ নেতাকর্মীকে আসামি করা হয়।

পরদিন ২৯শে অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসা থেকে মির্জা ফখরুলকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। দিনভর ডিবি কার্যালয়ে রাখার পর রাতে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে কারাগারে আটক রয়েছেন তিনি। 

এইচআ/  আই.কে.জে

হামলা মির্জা ফখরুল জামিন বিচারপতির বাসভবন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250