রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনও বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি *** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান *** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ

মায়ের দ্বিতীয় বিয়ে দিলেন অভিনেতা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৮ অপরাহ্ন, ২৪শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

মায়ের দ্বিতীয়বার বিয়ে দিলেন অভিনেতা সিদ্ধার্থ চন্দ্রশেখর। সেই কথা সামাজিকমাধ্যমে গর্বের সঙ্গে জানিয়েছেন এই মারাঠি অভিনেতা নিজেই।

মারাঠি বিনোদন জগতের অতি পরিচিত নাম সিদ্ধার্থ চন্দ্রশেখর। সম্প্রতি তিনি তার মায়ের দ্বিতীয়বার বিয়ে দিয়েছেন। আর তার এই ঘটনায় নেটিজেনরা প্রশংসার বন্যায় ভাসাচ্ছেন।

গেল বুধবার সিদ্ধার্থ ইনস্টাগ্রামে এই ঘটনা কথা জানিয়েছেন। মা সীমা চন্দ্রশেখরের দ্বিতীয় বিয়ের ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘সেকেন্ড ইনিংস’-এর অভিনন্দন।

তার কথায়, ‘হ্যাপি সেকেন্ড ইনিংস আই (মা)। আমার কখনও মনে হয়নি, তোমারও কাউকে দরকার। তোমার যে সন্তানদের বাদ দিয়ে জীবন আছে, সে কথা টের পাইনি। তোমারও তো শুধুমাত্র নিজের জন্য একটা জগত থাকা উচিৎ। আর কত দিন তুমি একা থাকবে?

এরপর অভিনেতা লেখেন, তুমি এতদিন পর্যন্ত সকলের জন্য ভেবে গেছ। এবার সময় এসেছে, যখন তুমি নিজের কথাও ভাববে এবং তোমার নতুন সঙ্গীর কথাও ভাববে। তোমার সন্তানরা সব সময়ে তোমার পাশে থাকবে।

সিদ্ধার্থের ভাষ্য, তুমি আমার বিয়ে দিয়েছিলে বিশাল আয়োজন করে। আর এবার আমার পালা তোমার জন্য একই জিনিস করার। আমার জীবনের সবচেয়ে আনন্দদায়ক বিয়ের ঘটনা হল, আমার মায়ের বিয়ে। আমি তোমাকে ভালোবাসি মা। হ্যাপি ম্যারেড লাইফ।

এই পোস্টের পরেই সিদ্ধার্থকে অনেকেই ভালোবাসা জানান। অনেকেই তার এই আচরণের প্রশংসা করেছেন। অনেকেই লেখেন, এমন আচরণ শুধুমাত্র সেই সন্তানের পক্ষেই করা সম্ভব, যে তার মাকে খুব ভালোবাসে।

ওআ/

বিয়ে অভিনেতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250