রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে’ *** সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’: টিআইবি *** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা *** ‘ঘুষখোর পণ্ডিত’ নামে আপত্তি, বিজেপির রোষে বলিউডের জনপ্রিয় অভিনেতা *** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত

ভারত-কুয়েত দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০০ অপরাহ্ন, ৮ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভারতীয় রাষ্ট্রদূত আদর্শ স্বয়িকা গত রবিবার কুয়েতে সেখানকার জাতীয় পরিষদের স্পিকার আহমেদ আল-সাদুনের সাথে সাক্ষাৎ করেছেন। সেখানে তারা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপারে আলোচনা করেন।

গত মাসে, স্বয়িকা কুয়েতের বিনিয়োগ খাতের ব্যবস্থাপনা পরিচালক ঘানেম আল ঘেনিমানের সাথে সাক্ষাৎ করেছিলেন। উভয়ই ভারতের ক্রমবর্ধমান অর্থনীতিতে কুয়েত থেকে আরো বেশি বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

এছাড়া স্বয়িকা কুয়েতের বাণিজ্যমন্ত্রী এইচই মোহাম্মদ ওসমান আল আইবানের সাথেও সাক্ষাৎ করেছেন এবং তার সাথে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সম্ভাবনা ব্যাপারে আলোচনা করেছেন। 

গত জুলাই মাসে আদর্শ স্বয়িকা কুয়েত যুবরাজের দেওয়ান, শেখ আহমেদ আব্দুল্লাহ জাবের আল সাবাহ-এর সাথে দেখা করে তার সাথেও দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে কথা বলেন।

এর আগে ২০২২ সালের অক্টোবরে ভারত ও কুয়েতের মধ্যে সম্পর্ক যখন গভীরতর হচ্ছিল, তখন আদর্শকে কুয়েতে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়।

২০২২ সালে ভারত-কুয়েত উভয় দেশ তাদের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০ তম বার্ষিকী পালন করে। তাছাড়া দ্বিতীয় কোভিডের সময় ভারতের পাশে দাঁড়িয়েছিল কুয়েত। ভারতকে সেসময় অক্সিজেন ও অন্যান্য ত্রাণ সামগ্রী দ্রুত পাঠিয়েছিল দেশটি।

এম.এস.এইচ

ভারত কুয়েত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250