সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসারের দায়িত্বভার গ্রহণ *** প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান *** খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত *** এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের *** ‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’ *** ‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’ *** চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির *** ডিজিএফআইয়ে নতুন ডিজি, আগের ডিজি পররাষ্ট্রে *** ইরানে হামলা চালাতে যেসব কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র *** বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত

ভারতের লাদাখের প্রত্যন্ত অঞ্চলে মোবাইল ব্যাংকিং সেবা চালু

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২১শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো, জম্মু ও কাশ্মীর ব্যাংক লাদাখের জনসাধারণের জন্য দুইটি মোবাইল ব্যাংকিং শাখার উদ্বোধন করেছে। এগুলো ইউটি এর বিভিন্ন প্রত্যন্ত এলাকায় ব্যাংকিং পরিষেবা প্রদান করবে।

এলজি লাদাখের ডাঃ (ব্রিগেডিয়ার) বিডি মিশ্র, জম্মু ও কাশ্মীর ব্যাংকের এমডি এবং সিইও বলদেব প্রকাশ, ডেপুটি সিইসি (এলএএইচডিসি, লেহ) সেরিং আংচুক, এক্সিকিউটিভ কাউন্সিলর (এলএএইচডিসি, লেহ) তাশি নামগিয়াল ইয়াকজি এবং গোলাম মেহদী, ডিসি (লেহ) বালা সাহেব সুসে, ব্যাংকের নির্বাহী পরিচালক সুধীর গুপ্ত, ব্যাংকের পরিচালকবৃন্দ এবং সম্মানিত গ্রাহকদের উপস্থিতিতে এ দুইটি মোবাইল ব্যাংকিং উদ্বোধন করেন। 

অর্থনৈতিক উন্নয়নে জম্মু ও কাশ্মীর ব্যাংকের ঐতিহাসিক ভূমিকার কথা উল্লেখ করে মোবাইল ব্যাংকিং এর মতো উদ্যোগ গ্রহণের জন্য এ ব্যাংকের প্রশংসা করেন বিডি মিশ্র। দূরত্ব এবং বিভিন্ন অসুবিধার কারণে যারা ব্যাংকের শাখাসমূহে যাতায়াত করতে পারে না তারা এই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সহজেই ব্যাংকিং পরিষেবা গ্রহণ করতে পারবে।

এ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অতিথিবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ব্যাংকের এমডি এবং সিইও বলদেব প্রকাশ।

আরো পড়ুন: অর্থপাচারের অভিযোগে ভারতে মন্ত্রী গ্রেপ্তার, ভেঙে পড়লেন কান্নায়

তিনি জানান, ৫৭টি পূর্ণাঙ্গ শাখা ছাড়াও ইতিমধ্যে লাদাখ জুড়ে ৩৫টি সহজ ব্যাংকিং ইউনিট এবং ৫৪টি এটিএম প্রতিষ্ঠা করা হয়েছে। এমনকি চুমুরের মতো লাদাখের প্রত্যন্ত অঞ্চলেও ব্যাংকিং সেবা ছড়িয়ে দিয়েছেন তারা। জনগণকে সর্বোত্তম ব্যাংকিং ও আর্থিক পরিষেবা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ তারা।

এই মোবাইল ব্যাংকিং শাখাগুলো সমস্ত ধরণের সাধারণ ব্যাংকিং পরিষেবা যেমন অ্যাকাউন্ট খোলা (সঞ্চয়/চলতি/মেয়াদী আমানত), নগদ রসিদ/নগদ উত্তোলন/চেক জমা সহ কেওয়াইসি আপডেট, সিকেওয়াইসি, এসএমএস পরিষেবা, ডিজিটাল পণ্য ইস্যু করার পাশাপাশি ক্লিয়ারিং চেকগুলোও সরবরাহ করবে।

এম এইচ ডি/আইকেজে 

ভারত লাদাখ মোবাইল ব্যাংকিং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250