বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

ওজোনস্তর রক্ষায় সিএফসি ও এইচএফসি মুক্ত ফ্রিজ ও এসি ব্যবহার করতে হবে : পরিবেশমন্ত্রী

বিশ্ব ওজোন দিবস উপলক্ষ্যে সমাবেশ ও র‍্যালি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২৮ অপরাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ক্ষতিকর অতিবেগুনি রশ্মির প্রভাব মুক্ত থাকতে ওজোনস্তর ক্ষয়রোধে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি বলেন, এ লক্ষ্যে জনগণ সিএফসি মুক্ত ফ্রিজ ও এসি কিনতে পারেন। বায়ুতে ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্য যাতে নির্গমণ না হয় টেকনিশিয়ানদেরকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ওজোনস্তরের গুরুত্ব ও এর রক্ষায় করণীয় বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

বিশ্ব ওজোন দিবস ২০২৩ উপলক্ষ্যে শনিবার সকালে রাজধানীর জাতীয় যাদুঘরের সামনে অনুষ্ঠিত সমাবেশ ও র‍্যালিতে উদ্বোধনী বক্তব্য প্রদানকালে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন। 

পরিবেশমন্ত্রী বলেন, ক্ষতিকর অতিবেগুনি রশ্মির প্রভাবে ত্বকের ক্যান্সার, চোখে ছানি পড়াসহ রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। সিএফসি, মিথেন ইত্যাদি গ্যাসের প্রভাবে ক্ষয়ে যাচ্ছে এই ওজোন স্তর। এ গ্যাসগুলো সাধারণতঃ রেফ্রিজারেশন ও এয়ারকন্ডিশনিং সিস্টেমে, ইনহেলারে, প্লাস্টিক ফোম তৈরি করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এলক্ষ্যে ওজোনস্তরের ক্ষয়কারী সিএফসি, এইচএফসি গ্যাসসমৃদ্ধ যন্ত্রপাতির ব্যবহার বন্ধ করলে আমাদের সকলের মঙ্গল। 

সমাবেশ ও র‍্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (পদূনি) মো: মিজানুর রহমান এনডিসি, অতিরিক্ত সচিব (উন্নয়ন) ডক্টর ফাহমিদা খানম এবং পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক কাজী আবু তাহের প্রমুখ।

আর.এইচ/ আই. কে. জে/ 

পরিবেশমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250