বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান

বিএনপি নিজের গুগলি বলে নিজেরাই বোল্ড আউট: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:০১ অপরাহ্ন, ১লা আগস্ট ২০২৩

#

বাংলাদেশ টেলিভিশনের রংপুর উপকেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ - ছবি: সংগৃহীত

বিএনপি নিজেদের ‘গুগলি বলে’ নিজেরাই বোল্ড আউট হয়ে গেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, কানাডার আদালতের রায়ে বিএনপি পঞ্চমবারের মতো সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত হয়েছে। তারা ঢাকা দখল নিতে গিয়ে ব্যর্থ হয়েছে। তাদের নেতাকর্মী পালিয়ে গেছে।

মঙ্গলবার (০১ আগস্ট) দুপুরে বাংলাদেশ টেলিভিশনের রংপুর উপকেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। 

 ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির মধ্যে রাজনৈতিক শিষ্টাচার নেই। যার কারণে অন্য দলের রাজনৈতিক শিষ্টাচার তারা বোঝে না। আওয়ামী লীগের মধ্যে রাজনৈতিক শিষ্টাচার আছে বলেই আপ্যায়ন করা হয়, ডিভিশন দেয়া হয়।

 তিনি আরও বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল, তারা কানাডার আদালতে সন্ত্রাসী দল হিসেবে প্রমাণিত। কয়েকদিন আগে বিএনপির একজন কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছিল, কিন্তু কানাডার আদালত তাদের সন্ত্রাসী দল হিসেবে রাজনৈতিক আশ্রয় বাতিল করেছে। 

রংপুরে প্রধানমন্ত্রীর জনসভা জনসমুদ্রে রূপান্তরিত হবে বলে জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

আরো পড়ুন: ৮ মাস পর ঢাকা-নারায়ণগঞ্জে ট্রেন চলাচল শুরু

তিনি বলেন, ‘বাংলাদেশ টেলিভিশনের রংপুর উপকেন্দ্রকে পূর্ণাঙ্গ কেন্দ্র করার বিষয়ে একনেকে সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়টি সরেজমিনে দেখার জন্য এসেছি।’

 পরিদর্শনকালে রংপুর উপকেন্দ্রে বৃক্ষরোপণ করেন তিনি। এ সময় তার সঙ্গে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এম/


তথ্য ও সম্প্রচারমন্ত্রী বাংলাদেশ টেলিভিশন রংপুর উপকেন্দ্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250