শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট

পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে ইউএনএইচসিআরের হাইকমিশনারের সাক্ষাৎ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৯ পূর্বাহ্ন, ১৮ই অক্টোবর ২০২৩

#

ছবিঃ সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মে‌নের স‌ঙ্গে সাক্ষাৎ ক‌রে‌ছেন জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি।

মঙ্গলবার (১৭ অ‌ক্টোবর) ব‌্যাংক‌কে রো‌হিঙ্গা ইস‌্যু‌তে ইউএনএইচসিআর কর্তৃক আয়োজিত আঞ্চলিক সম্মেলনে এ সাক্ষাৎ হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ড. মো‌মেন রোহিঙ্গাদের জন্য অব্যাহত মানবিক সহায়তার জন্য ইউএনএইচসিআরকে ধন্যবাদ জানান। তি‌নি রোহিঙ্গাদের প্রত‌্যাবাস‌নে ইউএনএইচসিআরের সহ‌যো‌গিতা চান।

ইউএনএইচসিআরের হাইকমিশনার রোহিঙ্গা সংকটের সমাধান হিসেবে স্বেচ্ছায় প্রত্যাবাসনের ওপর জোর দেন। তি‌নি প্রত‌্যাবাস‌নের লক্ষ্য অর্জনে সংস্থা‌টির পক্ষ থে‌কে প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস দেন।

একে/ 

বৈঠক ইউএনএইচসিআর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মে‌ন হাইকমিশনার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250