বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী

ছেলের নাম বদলে ফেললেন পরীমণি!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৭ অপরাহ্ন, ৮ই আগস্ট ২০২৩

#

ছবিঃ সংগৃহীত

ভালোবেসে বিয়ে করেছিলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও চিত্রনায়ক শরিফুল রাজ। তাদের সেই ভালোবাসার ঘর আলো করে আসে পুত্রসন্তান। বাবার নামের সঙ্গে মিল রেখে নবজাতকের নাম রাখেন শাহীম মুহাম্মদ রাজ্য। এবার কিনা বদলে দিলেন সেই নাম!

চলতি মাসের ১০ তারিখে এক বছর পূর্ণ করবে রাজ-পরীর ছেলে রাজ্য। এমনিতে প্রতি মাসের ১০ তারিখে ছেলে জন্মদিনের আয়োজন করে থাকেন পরী। এবার বর্ষপূর্তি, তাই আয়োজনটাও বড়সড় করছেন অভিনেত্রী। ঢাকার এক বিলাসবহুল হোটেলে হবে ছেলের এক বছরের জন্মদিন। প্রস্তুতিও চলছে। তবে গত কয়েক মাসে পরীমণি ও তার স্বামী রাজের সম্পর্কে আমূল পরিবর্তন এসেছে। এই মুহূর্তে আলাদা থাকছেন তারা। দু’দিন বাদে ছেলের জন্মদিনেও রাজের উপস্থিতি চান না অভিনেত্রী। এর মাঝেই ফের এক কাণ্ড ঘটালেন পরী!   

এত দিন সকলে পরীমণির ছেলেকে চিনত 'রাজ্য' নামে। ছেলের জন্মের পরই অভিনেত্রী জানিয়েছিলেন, স্বামীর রাজের নামের সঙ্গে মিল রেখেই রাজ্য নাম রেখেছেন। এবার কিনা বদলে দিলেন সেই নাম! 

বেশ কয়েক দিন ধরেই ছেলে রাজ্যকে 'পদ্ম' নামে অথবা পদ্মফুল নামেই ডাকছেন নায়িকা। সম্প্রতি প্রযোজক আব্দুল আজিজ নায়িকার ছেলে রাজ্যের সঙ্গে একটি ছবি ভাগ করে নেন। লেখেন ‘‘আমার কোলের পদ্মফুলের সব মনোযোগ পোষ্যের দিকে। বলতে পারবেন আমার কোলের পদ্মফুলের নাম কী? এত কিউট বেবি আমি জীবনে কমই দেখেছি।’’

আজিজের পোস্টে পাল্টা মন্তব্য করে পরীমনি লিখেছেন, ‘শাহীম মুহাম্মদ পদ্ম’। তা হলে স্বামীর নামের সঙ্গে মিল রেখে যে নাম রেখেছিলেন ছেলের, তা বদলে ফেলে কি এই নতুন নাম দিলেন নায়িকা? ধোঁয়াশা রয়েই গিয়েছে। নেটপাড়ার একটা অংশের ধারণা, ছেলের নাম থেকে রাজের স্মৃতিচিহ্ন মুছে দিতে নতুন নাম রেখেছেন পরী। যদিও নায়িকা এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা এখনও করেননি।

এসকে/ আই.কে.জে/

রাজ পরিমনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250