বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান

কোকাকোলা নিষিদ্ধ করল তুরস্ক!

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ৮ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ইসরায়েলকে সমর্থন করায় তুরস্কের পার্লামেন্ট পার্লামেন্ট এলাকার সব দোকানে বহুজাতিক প্রতিষ্ঠান কোকাকোলা ও নেসলের পণ্য বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধে ইসরাইলকে সমর্থন দেয়ার অভিযোগে তুরস্কের পার্লামেন্ট এ সিদ্ধান্ত নিয়েছে।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) তুরস্কের পার্লামেন্টের বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলকে সমর্থন দেয়ায় পার্লামেন্ট এলাকার রেস্তোরাঁ, ক্যাফেটেরিয়া ও চায়ের দোকানে দুই প্রতিষ্ঠানের পণ্য বিক্রি বন্ধ করার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পার্লামেন্টের স্পিকার নুমান কুরতুলমুস এ সিদ্ধান্ত নিয়েছেন। বিবৃতিতে নিষিদ্ধ কোম্পানিগুলোর নাম উল্লেখ করা হয়নি।

তুরস্কের পার্লামেন্টের পক্ষ থেকে প্রতিষ্ঠানগুলোর নাম স্পষ্টভাবে জানানো না হলেও পার্লামেন্টের একটি সূত্র জানায়, প্রতিষ্ঠানগুলো হলো কোকাকোলা ও নেসলে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ইসরায়েলকে সমর্থন দেয় এমন প্রতিষ্ঠানগুলোর পণ্য বর্জনের আহ্বান জানিয়ে আসছিলেন তুরস্কের জনসাধারণ। সেই আহ্বানের সাড়া দিতেই তুরস্কের পার্লামেন্ট এমন সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি হামলায় গাজায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে হয়েছে ১০ হাজার ৩২৮ জন। নিহত ফিলিস্তিনিদের মধ্যে চার হাজার ২৩৭ জনই শিশু। 

এর আগে সোমবার গাজা সিটিতে এক সংবাদ সম্মেলনে সেখানকার মিডিয়া অফিসের মুখপাত্র সালামা মারুফ বলেন, গাজা উপত্যকায় ইসরায়েলের আক্রমণে ১৯২টি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ৫৬টি দখলদার বাহিনীর দ্বারা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

সূত্র: বার্তাসংস্থা রয়টার্স

এসকে/ 

নিষিদ্ধ তুরস্ক ইসরায়েল কোকাকোলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250