বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী

‘কেজি ৩৫০ টাকায় বিক্রি করা সম্ভব গরুর মাংস’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:১৬ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৩

#

গরুর মাংস: ফাইল ছবি

আমদানি করার মাধ্যমে গরুর মাংসের কেজি ৩৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি করা সম্ভব বলে জানিয়েছেন বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ।

শুক্রবার (২৫ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) আয়োজিত এক ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাণিজ্যসচিব বলেন, এখন হয়তো ভোক্তাদের ৮০০ টাকা কেজিতে গরুর মাংস কিনতে হচ্ছে। কিন্তু ব্রাজিল-আর্জেন্টিনা থেকে গরুর মাংস আমদানি করা গেলে ভোক্তারা ৩৫০ থেকে ৪০০ টাকা কেজিতে কিনতে পারবেন। কিন্তু দেশীয় উৎপাদনকারীদের সুরক্ষা ও সহযোগিতা করার জন্য সেটি করা হচ্ছে না।

তিনি বলেন, ভোক্তাদের সুবিধা দেওয়ার জন্য আমদানি উন্মুক্ত করে দেওয়া প্রয়োজন। উন্নত দেশগুলো আমদানিতে কোনো বিধিনিষেধ দেয় না। কিন্তু আমরা অনেক বিধিনিষেধ দিয়ে রেখেছি। কারণ আমাদের দেশে বেকার অনেক, আর তাদের কর্মসংস্থানের লক্ষ্যে দেশীয় উৎপাদকদের সুরক্ষা দিতেই এমনটি করা হচ্ছে।

বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ডিবেট ফর ডেমোক্রেসি।

এসকে/ 

গরুর মাংস বাণিজ্যসচিব গরুর মাংস আমদানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250