বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট

এসএসসি পাসে ১৮৩ পদে বস্ত্র অধিদপ্তরে নিয়োগ

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫০ অপরাহ্ন, ৭ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

বস্ত্র অধিদপ্তর ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন কার্যালয়/শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই প্রতিষ্ঠানে চার ক্যাটাগরির পদে ১৩ থেকে ২০তম গ্রেডে ১৮৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: টেইলার মাস্টার। পদের সংখ্যা: ৬ (স্থায়ী)। আবেদন যোগ্যতা: স্বীকৃত ইনস্টিটিউট থেকে ড্রেস মেকিংসহ এসএসসি (ভোকেশনাল) টেক্সটাইল কোর্স পাস হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

পদের নাম: টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। পদের সংখ্যা: ৫৬ (৩০টি স্থায়ী ও ২৬টি অস্থায়ী)। আবেদন যোগ্যতা: স্বীকৃত ইনস্টিটিউট থেকে প্রথম বিভাগে এসএসসি (ভোকেশনাল) টেক্সটাইল কোর্স পাস হতে হবে। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

পদের নাম: ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট। পদের সংখ্যা: ২৬ (৮টি স্থায়ী ও ১৮টি অস্থায়ী)। আবেদন যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এসএসসি পাস অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে এসএসসি (ভোকেশনাল) টেক্সটাইল কোর্স পাস হতে হবে। বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

পদের নাম: অফিস সহায়ক। পদের সংখ্যা: ৯৫ (২৪টি স্থায়ী ও ৭১টি অস্থায়ী)। আবেদন যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

বয়সসীমা : সাধারণ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়সসীমা ৩০ বছর। তবে ২০২০ সালের ২৫ মার্চ আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৩০ বছর থাকলে তিনি আবেদন করতে পারবেন।

আবেদন যেভাবে : আগ্রহীদের http://dotr.teletalk.com.bd এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। 

আরো পড়ুন: এক হাজার এসআই নেবে বাংলাদেশ পুলিশ

আবেদন ফি : অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি বাবদ ১ ও ২ নম্বর পদের জন্য ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ৩ ও ৪ নম্বর পদের জন্য ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ১৪ মে থেকে ১৪ জুন ২০২৩, বিকেল ৪টা পর্যন্ত।

এসি/ আই. কে. জে/

এসএসসি পাস বস্ত্র অধিদপ্তর নিয়োগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250