বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান *** ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, পুকুরে নামিয়ে শাস্তি

এবার বঙ্গভবনে যাচ্ছেন রওশন এরশাদ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৩৫ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে আজ দুপুরে বঙ্গভবনে যাবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। সাক্ষাৎকালে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে ভোটে সবার অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানাবেন তিনি।

রোববার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে চার সদস্যের প্রতিনিধিদল নিয়ে বঙ্গভবন যাবেন তিনি।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিরোধীদলীয় নেতার মুখপাত্রের বিশেষ সহকারী কাজী লুৎফুল কবীর।

এদিন দুপুর ১২টায় বঙ্গভবনে প্রবেশ করবেন বিরোধীদলীয় নেতা ও তার সঙ্গীরা। রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে বাইরে এসে অপেক্ষমাণ গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলবেন বিরোধীদলীয় চিফ হুইপ ও বিরোধীদলীয় নেতার মুখপাত্র।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে প্রতিনিধিদলে আরও থাকবেন- সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা মান্নান, এরশাদ পুত্র রাহগির আল মাহি সাদ ও বিরোধীদলীয় নেতার মুখপাত্র কাজী মো. মামুনূর রশিদ।

ওআ/

রওশন এরশাদ বঙ্গভবন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250