বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান

এক লাখেরও বেশি ভোটে জয়ী ড. শিরীন শারমিন চৌধুরী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৩ পূর্বাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তার নিকটতম একই দলের স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলামকে ৭১ হাজার ৮০৩ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন তিনি। ভোটের মাঠে নৌকার কাছে পাত্তা পায়নি জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক।

রোববার (৭ই জানুয়ারি) সকাল থেকে দিনভর ভোট গ্রহণ শেষে রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান এই আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

রাত ১০টার দিকে ঘোষিত ফলাফলে দেখা যায়, নৌকা প্রতীকে স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১ লাখ ৮ হাজার ৬৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম ট্রাক প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৮৩২ ভোট। আর জাতীয় পার্টির প্রার্থী নুর আলম মিয়া যাদু ৯ হাজার ১৬ ভোট পেয়েছেন।

আরো পড়ুন: সিলেট-৬ আসনে জয়ী সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

এ আসনে মোট ভোটার ৩ লাখ ২৯ হাজার ৭৫৪ জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ৬৫ হাজার ৪৯৮ জন ও পুরুষ ১ লাখ ৬৪ হাজার ২৫২ এবং হিজড়া ভোটার ৪ জন। এ আসনের ১১১টি ভোটকেন্দ্রের ৭১২টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সবশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্বশুরবাড়ির আসন পীরগঞ্জ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি নবম জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য ছিলেন। তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরী আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সেইসঙ্গে সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন।

এইচআ/  আই.কে.জে/

ড. শিরীন শারমিন চৌধুরী রংপুর-৬

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250