বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার *** কুমিল্লায় ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি *** বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করেছেন বিএনপির সমর্থকেরা: জামায়াত আমির *** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান *** ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, পুকুরে নামিয়ে শাস্তি *** ঢাকা–১৪ ও ১৫ আসন: ভোট দিতে না পারার অভিযোগ কয়েকজন ভোটারের

আড়াই হাজার কোটি রুপি আয়ের রেকর্ড শাহরুখের

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৭ অপরাহ্ন, ৩০শে ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

২০২৩ সালের শেষ দিকে পৌঁছে বক্স অফিসের হিসাব-নিকাশে তিনটি সিনেমা দিয়ে অনন্য এক রেকর্ড করেছেন কিং খান। ‘পাঠান’ ‘জাওয়ান’ এবং বছরের শেষে ডাঙ্কি এই তিনটি সিনেমা মিলিয়ে এক বছরে ভারতীয় মুদ্রায় ২ হাজার ৫০০ কোটি রুপির ব্যবসা দিয়েছেন শাহরুখ। বলিউডের নায়ক হিসাবে প্রথমবার কোনও অভিনেতা এই মাইলফলক গড়লেন।

২০১৮ সালে শাহরুখের ‘জিরো’ সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এরপর দীর্ঘ চার বছরের বিরতি নেন তিনি। এরপর ২০২৩ সালে বলিউডে ফিরে এসে পরপর দুটি ব্লকবাস্টার এবং একটি সুপারহিট সিনেমা উপহার দেন শাহরুখ।

চলতি বছর জানুয়ারিতে মুক্তি পায় সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’। মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে ঝড় তোলে শাহরুখের এই সিনেমা। অ্যাকশন অবতারে শাহরুখকে দেখে চমকে গিয়েছিলেন দর্শকরা। বিশ্বজুড়ে সিনেমাটির মোট আয় হয়েছিল ১০৫০ কোটি রুপিরও বেশি।

আরো পড়ুন: হোয়াটসঅ্যাপে প্রতারণা, সতর্ক করলেন পূর্ণিমা

এরপর সেপ্টেম্বরে মুক্তি পায় বহু প্রতীক্ষিত ‘জওয়ান’। দক্ষিণী পরিচালক অ্যাটলির প্রথম হিন্দি কাজ, সঙ্গে আবার শাহরুখ। সিনেমাহলে দর্শক টানার জন্য যেন এটুকুই যথেষ্ট ছিল। এর পাশাপাশি ‘জওয়ান’ চমক দিয়েছিল গল্পেও। বিশ্বজুড়ে এই সিনেমার মোট আয় ছিল ১১৪৬ কোটি রুপি। 

সবশেষে ২১শে ডিসেম্বর মুক্তি পেয়েছে ‘ডাঙ্কি’। এখন পর্যন্ত সিনেমাটি বিশ্বজুড়ে ৩২৩.৭৭ কোটি রুপির ব্যবসা করেছে। বহু ব্যবসাসফল সিনেমার পরিচালক রাজু হিরানির সঙ্গে শাহরুখের প্রথম কাজ এটি। সিনেমাটি দর্শকদের বেশ পছন্দ হয়েছে।

এই তিনটি সিনেমার ব্যবসা যোগ করলে দেখা যাবে, ২০২৩ সালে শাহরুখ খান একাই ২৫০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছেন।

এসি/ আই. কে. জে/ 



শাহরুখ আড়াই হাজার কোটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250