সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী *** ‘নরক’ নামানোর হুমকি ট্রাম্পের, পালটা যে পরিণতির বার্তা দিল ইরান

৯-৩ গোলে ইরানকে উড়িয়ে দিলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৩

#

ছবিঃ সংগৃহীত

উইমেন’স ফাইভ-এ-সাইড এশিয়া কাপ হকিতে এবার ইরানকে ৯-৩ গোলে উড়িয়ে দিয়েছেন অর্পিতা-আইরিনরা।  

ওমানের সালালাহতে হওয়া এই প্রতিযোগিতায় শনিবার (২৬ আগস্ট) নিজেদের তৃতীয় ম্যাচে ইরানকে হারায় বাংলাদেশ। আইরিন রিয়া ৪টি ও অপির্তা পল ৩ গোল করেন। একবার করে জালের দেখা পান মুক্তা খাতুন ও মোসাম্মাৎ আক্তার। 

এনিয়ে টানা দ্বিতীয় জয় পেলো বাংলাদেশ। ইন্দোনেশিয়ার বিপক্ষে ৭-৪ গোলে হেরে আসর শুরু করা মেয়েরা দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপেকে ১০-৫ গোলে ধসিয়ে দিয়েছিল।

আজ রাতেই হংকংয়ের বিপক্ষে আরও একটি ম্যাচ খেলবে বাংলাদেশ।

এই আসরে বাংলাদেশ চ্যালেঞ্জার পুলে খেলছে। এই পুলে বাংলাদেশসহ আছে চাইনিজ তাইপে, ইন্দোনেশিয়া, ইরান, ওমান ও হংকং। তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট বাংলাদেশের।

এসকে/

এশিয়া কাপ হকি ইরানকে হারায় বাংলাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250